Logo
Logo
×

Advertisement

বিনোদন

আরিফিন শুভর ‘প্লট ইস্যু’তে যা বললেন অনন্য মামুন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম

আরিফিন শুভর ‘প্লট ইস্যু’তে যা বললেন অনন্য মামুন

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

Advertisement

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিকমাধ্যমে। কারণ, রাজউকের সংরক্ষিত কোটায় তার নামে বরাদ্দ হওয়া একটি প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বিষয়টি ঘিরে শুভর ভক্ত ও সহকর্মীদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। এবার তার পক্ষেই সরব হয়েছেন নির্মাতা অনন্য মামুন।

২০২৩ সালে রাজউকের সংরক্ষিত কোটায় আরিফিন শুভর নামে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ করা হয়েছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সামনে আসতেই ঢালিউড অঙ্গনে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনন্য মামুন নিজের ফেসবুক পেজে আরিফিন শুভর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘অবিচার হয়েছে আমার বন্ধুর সঙ্গে। বর্তমান সরকারকে অনুরোধ জানাই, শুভর প্লটটা ফিরিয়ে দেওয়া হোক।’

তিনি আরও লেখেন, ‘ছেলেটা প্রচণ্ড সৎ। শুভ, তোমার সঙ্গে আমি আছি। তোমার মতো সৎ ও সাহসী মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। নতুন কিছু হবে, তুমি এখন বলিউডের শিল্প।’

উল্লেখ্য, রাজউকের সংরক্ষিত কোটা ১৩/এ ধারায় এমন ব্যক্তিরা প্লট পান যাদের নিজস্ব ফ্ল্যাট বা প্লট নেই। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখা সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ কিংবা সরকারি-বেসরকারি কর্মকর্তারাই এই কোটার আওতাভুক্ত। 

এই ধারার ভিত্তিতে ২০২৩ সালের ২৭ নভেম্বর বোর্ড সভার সিদ্ধান্তে উপ-পরিচালক (এস্টেট ও ভূমি) নায়েব আলী শরীফের স্বাক্ষরে আরিফিন শুভকে প্লটটি বরাদ্দ দেয় রাজউক। জানা যায়, বঙ্গবন্ধু সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের স্বীকৃতি হিসেবেই প্লটটি তাকে উপহার দেওয়া হয়েছিল।

প্লট বাতিলের সিদ্ধান্ত বিষয়ে এখনো রাজউকের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে অনন্য মামুনের পোস্টের পর বিষয়টি ফের নতুন করে আলোচনায় এসেছে ঢালিউডে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন আরিফিন শুভ

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন আরিফিন শুভ

নতুন সিনেমার কাজ শেষ করলেন মিম

টুকরো খবর নতুন সিনেমার কাজ শেষ করলেন মিম

কেয়া পায়েলের জুটি শুভ

কেয়া পায়েলের জুটি শুভ

আল্লাহর হুকুম যখন, ঠিক তখনই হইছে: আরিফিন শুভ

আল্লাহর হুকুম যখন, ঠিক তখনই হইছে: আরিফিন শুভ

আরিফিন শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ

আরিফিন শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ

আমি কী পারি, সেটা ইন্ডাস্ট্রি জানে: আরিফিন শুভ

আমি কী পারি, সেটা ইন্ডাস্ট্রি জানে: আরিফিন শুভ

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম