Logo
Logo
×

Advertisement

বিনোদন

সম্পর্ক মানে একটা কমিটমেন্ট: কোয়েল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০২:২৩ পিএম

সম্পর্ক মানে একটা কমিটমেন্ট: কোয়েল

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। ছবি: সংগৃহীত

Advertisement

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক অফস্ক্রিনে যেন এক সাদামাটা মানবী। তার ভক্ত-অনুরাগীরা তাকে আদর করে বলেন— 'টালিকুইন'।  আর সেই ডাক শুনলেই লজ্জায় মুখ লাল হয়ে ওঠে অভিনেত্রীর। 

পর্দায় গ্ল্যামার আর আভিজাত্যের ঝলক, কিন্তু বাস্তবে বিনয় আর সরলতার প্রতীক কোয়েল মল্লিক। কোনো অনুষ্ঠান-পার্টি কিংবা মল্লিকবাড়ির দুর্গাপূজা— সবখানেই হাসিমুখে মিশে যান সবার সঙ্গে। তবে প্রেম বা ব্যক্তিগত জীবন নিয়ে রঞ্জিতকন্যাকে খুব একটা কথা বলতে দেখা যায় না। এ বিষয়টি নিয়ে লাইমলাইট থেকে একটু দূরেই থাকেন অভিনেত্রী। 

তবে এবার কোয়েল মল্লিক নতুন প্রজন্মের ভক্তদের দিলেন প্রেম নিয়ে বিশেষ টিপস। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, সম্পর্ক দুই মিনিটে তৈরি হয়ে যাওয়া নুডুলসের মতো নয়। 

কোয়েল মল্লিক বলেন, এ রকম নয় যে, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হবে, খুব খুশির হবে কিংবা হ্যাপেনিং হবে। একটা সম্পর্ক মানে— একটা কথা দেওয়া, কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে একটা পবিত্রতা থাকে, একটা লয়াল্টি থাকে।

অভিনেত্রী বলেন, জামা-কাপড় বদলানোর মতো এটা ভালো লাগছে না তো ওটা। লাল জামাটা অনেক দিন পরা হয়ে গেছে আর ভালো লাগছে না তো নীল জামাটা পরি— সম্পর্ক সে রকম নয়। হয়তো আমি একটু পুরানোপন্থি, আর আমি ওভাবেই ভালোবাসতে ভালোবাসি বলে জানান কোয়েল মল্লিক।

উল্লেখ্য, দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ২০২০ সালে এ দম্পতির প্রথম সন্তান ছেলে কবীরের জন্ম হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

আরও পড়ুন

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম