Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ক্ষমা চাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

ক্ষমা চাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী

ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। ছবি: সংগৃহীত

Advertisement

জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। প্রথম দেখায় এটিকে সাধারণ ক্ষমা চাওয়ার বার্তা মনে হলেও, আসলে এর ভেতরের গল্প ছিল সম্পূর্ণ ভিন্ন। 

সম্প্রতি প্রায় প্রতিটি অঙ্গনের সফল ব্যক্তিরাই যেন এক নতুন ধারায় গা ভাসিয়েছেন। এটি এখন এক নতুন ট্রেন্ড, যেখানে নিজেদের সাফল্য ও জনপ্রিয়তাকেই মজার ছলে তুলে ধরছেন তারকারা। সামাজিক মাধ্যমে বিবৃতি জারি করে অনেকে ‘ক্ষমা’ চাইছেন। 

আর এই ‘ক্ষমা’র আড়ালে কৌশলে তুলে ধরা হচ্ছে নিজেদের অপ্রতিরোধ্য দক্ষতা ও তুমুল জনপ্রিয়তা। সে তালিকায় এবার যুক্ত হলেন এই জনপ্রিয় সংগীতশিল্পী। সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইমন চক্রবর্তী যে ছবিটি পোস্ট করেছেন, তাতে বড় বড় অক্ষরে লেখা— ‘আমরা দেখতে পাচ্ছি ইমন চক্রবর্তীর সাম্প্রতিকতম পারফরম্যান্স, গান শ্রোতাদের ভীষণ মুগ্ধ করেছে। অজান্তেই এই গান গেয়ে চলেছেন সবাই। 

আরও লেখা রয়েছে— ‘সুন্দর পরিবেশনা থেকে শুরু করে স্টেজে অসাধারণ পাওয়ার প্যাকড মুহূর্ত, মানুষের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। আমরা অল্প সময়ের মধ্যে হয়তো বেশি সুন্দর সুন্দর গান উপহার দিয়ে ফেলেছি।’

সেই পোস্টের বিবৃতিতে সংগীতশিল্পীর টিমের পক্ষ থেকে বলা হয়েছে— আমরা বুঝতে পারছি, আমাদের কারণে আপনাদের চোখের কোণ ভিজেছে, লিভিংরুমে হঠাৎ করে সবাই গান গাইতে শুরু করে দিচ্ছেন। তাই আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এভাবে অফুরান ভালোবাসার মাধ্যমে আপনাদের মনে জায়গা করে নেওয়ার জন্য। কিন্তু সত্যি বলতে— আমরা এখনই এটা থামাব না।

তবে এটা শুধু ইমন চক্রবর্তী ক্ষেত্রেই নয়; বিগত কয়েক মাস ধরে এই অভিনব পন্থা অবলম্বন করে নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে দেখা গেছে ভারতের শিল্পগোষ্ঠী রিলায়েন্স থেকে শুরু করে আদানি গ্রুপ— সবাইকে। 

উল্লেখ্য, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী যিনি তার স্বতন্ত্র গানের জন্য পরিচিত, তিনি ‘প্রাক্তন’ সিনেমার ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য ২০১৭ সালে শ্রেষ্ঠ নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন এবং ফিল্মফেয়ার বাংলা পুরস্কার পান। তিনি 'অসুর' সিনেমার 'রাধা' গানটি তার অন্যতম জনপ্রিয় কাজ। আর 'ইতি মা' সিনেমার গান ‘ওরা যখন’ এর মতো অনেক জনপ্রিয় গান গেয়েছেন।  আর এ সিনেমার গানটি অস্কারের জন্য মনোনীত হয়েছিল।

ব্যক্তিগতজীবনে ইমন চক্রবর্তী একজন স্পষ্টভাষী ব্যক্তি হিসেবে পরিচিত এবং সামাজিক মাধ্যমে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এর আগে ব্যক্তিগতজীবনে বেশ কিছু ঘটনার কারণেও সংবাদের শিরোনাম হয়েছেন, যার মধ্যে একটি হলো— বিমানে হেনস্তার শিকার হওয়া। তিনি বর্তমানে একজন সফল এবং জনপ্রিয় গায়িকা হিসেবে পরিচিত।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম