Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মাঝরাতে কৃতিকে কেন ফোন করেছিলেন হৃতিক?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:৩৯ এএম

মাঝরাতে কৃতিকে কেন ফোন করেছিলেন হৃতিক?

হৃতিক রোশন ও কৃতি শেনন। সংগৃহীত ছবি

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন বর্তমানে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন। সম্পর্ক নিয়ে তারা কোনো রাখঢাক করেন না। কিন্তু অভিনেত্রী কৃতি শ্যাননকে হঠাৎ কেন মধ্যরাতে ফোন করেছিলেন অভিনেতা? সম্প্রতি কাজল ও টুইঙ্কেলের অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে সে ঘটনা জানালেন অভিনেত্রী কৃতি শ্যানন।

শৈশবে কৃতি শ্যানন হৃতিক রোশনের বড় ভক্ত ছিলেন। ছোটবেলায় নিজের ঘরে অভিনেতার ছবি টাঙিয়ে রাখতেন। বলিউডে কৃতির প্রথম সিনেমা ‘হিরোপন্তি’। তারপরেই ঘটেছিল সেই অপ্রত্যাশিত ঘটনা। অভিনেত্রী বলেন, আমার ঘরের দেয়ালে একমাত্র হৃতিক রোশনের ছবি লাগানো থাকত। ‘হিরোপন্তি’ মুক্তি পাওয়ার পর শুধু হৃতিকের জন্য একটি বিশেষ প্রদর্শনের আয়োজন করেছিলেন টাইগার শ্রফ। আমি বিষয়টি জানতামই না।

সেই সিনেমায় কৃতি শ্যাননের অভিনয় দেখেই মধ্যরাতে তাকে ফোন করেছিলেন হৃতিক। অভিনেত্রী বলেন, রাত ২টার সময়ে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ এক অচেনা নম্বর থেকে ফোন এসেছিল। ফোনটা ধরতে পারিনি। ট্রু-কলারে সেই নম্বর ফেলে দেখি— হৃতিক রোশনের থেকে ফোনটা এসেছিল। থতমত খেয়ে গিয়েছিলাম আমি। সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে ওকে ফোন করেছিলাম।

অভিনেত্রী কাজল ও টুইঙ্কেলের সাক্ষাৎকারধর্মী 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল' অনুষ্ঠানে কৃতি শ্যাননের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা ভিকি কৌশলও। অভিনেতা বলেন, আমি এখনো হৃতিকের বড় ভক্ত। ‘কহো না পেয়ার হ্যায়’ মুক্তির পর দেশের সব বাচ্চা উচ্ছ্বসিত ছিল ওকে দেখে। তখন আমি দশম শ্রেণিতে পড়ি। তারপর জানতে পারলাম, বাবা ওর সঙ্গে কাজ করছে।

ভিকির বাবা লড়াইয়ের দৃশ্যের পরিচালক ছিলেন। সেই সূত্রে বহু বলি তারকার সঙ্গেই কাজ করেছেন। কিন্তু ভিকি কখনই কারও সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অনুরোধ করেননি। একমাত্র হৃতিককে দেখে তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম