Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মসজিদ দেখে প্রফুল্ল সোনাক্ষী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম

মসজিদ দেখে প্রফুল্ল সোনাক্ষী

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের প্রায় দেড় বছর হতে চলল। মুসলিম বিয়ে করায় প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। শোনা গিয়েছিল, মেয়ের সিদ্ধান্তে নাকি অখুশি ছিল সিনহা পরিবার। বার বার প্রশ্ন উঠেছে, অভিনেত্রী কি বিয়ের পর ধর্ম পরিবর্তন করেছেন? সেই ইঙ্গিত দিয়ে কী জানালেন তার স্বামী জাহির। খবর আনন্দবাজার অনলাইন। 

অভিনেত্রী সম্প্রতি আবুধাবিতে যান সেখানকার পর্যটন বিভাগের আমন্ত্রণে। অভিনেত্রী নিজের ইউটিউব চ্যানেলে জানান, আবুধাবিতে পৌঁছে প্রথমে যাবেন শেখ জায়েদ মসজিদে। তিনি কখনো মসজিদের ভেতরে যাননি। সোনাক্ষীর কথায়, ‘আমি মন্দিরে, গির্জায় গিয়েছি বহু বার। কিন্তু মসজিদের ভেতরে যাইনি। ভীষণ উত্তেজিত লাগছিল।’

যখন সোনাক্ষী তার উচ্ছ্বাসপ্রকাশ করছেন, সেই সময় অভিনেত্রীর স্বামী স্বাভাবিক ছন্দে বলে ওঠেন, ‘আমি কিন্তু ধর্ম পরিবর্তন করাতে নিয়ে যাচ্ছি না!’ স্বামীর কথা শুনে হেসে গড়িয়ে পড়েন নায়িকা।

অভিনেত্রী একাধিক বার জানিয়েছেন, ধর্ম কখনো তাদের সম্পর্কে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। তিনি যেমন ঈদ পালনে স্বামীকে সঙ্গ দেন, তেমনই জাহির সোনাক্ষীর সঙ্গে পূজা করেন। তাই কখনো ধর্ম পরিবর্তনের কথা মাথায় আসেনি। বরং তারা একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম