Logo
Logo
×

Advertisement

বিনোদন

মিস ইউনিভার্সের মঞ্চে আহত প্রতিযোগী আইসিইউতে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম

মিস ইউনিভার্সের মঞ্চে আহত প্রতিযোগী আইসিইউতে

ফাইল ছবি

Advertisement

থাইল্যান্ডে মিস ইউনিভার্সের প্রিলিমিনারি রাউন্ডে মঞ্চ থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। ১৯ নভেম্বর ২৮ বছর বয়সি এ জ্যামাইকান সুন্দরী দুর্ঘটনায় আহত হন। বর্তমানে তিনি আইসিইউতে আছেন।

ঝলমলে কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে ক্যাটওয়াকে হাঁটার সময় হঠাৎ একটি ধাপ ভুল করে নিচে পড়ে যান তিনি। দ্রুত তাকে থাইল্যান্ডের পাওলো রাংসিট হাসপাতালে নেওয়া হয়। তিন দিন পার হলেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে তাকে অন্তত আরও সাত দিন আইসিইউতে রাখতে হবে।

মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন ২১ নভেম্বর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি বিবৃতিতে জানিয়েছে, গ্যাব্রিয়েল হেনরির অবস্থা এখনো স্থিতিশীল নয়। চিকিৎসকের বিশেষজ্ঞ দল ঘনিষ্ঠ পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চালাচ্ছে। এ সময় হাসপাতালে গ্যাব্রিয়েলের পাশে ছিলেন তার বোন ফিলিসিয়া হেনরি-স্যামুয়েলস এবং মা মোরিন হেনরি। 

গ্যাব্রিয়েল হেনরির দুর্ঘটনার পর সংগঠনের পূর্ববর্তী বিবৃতিতে জানানো হয়েছিল, গ্যাব্রিয়েলের আঘাত প্রাণঘাতী নয়। তবে সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে সব ধরনের পরীক্ষা ও চিকিৎসা করা হচ্ছে।

সংগঠনটি জ্যামাইকা এবং বিশ্বের নানা প্রান্তে থাকা সমর্থকদের গ্যাব্রিয়েল হেনরির দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে। এর পাশাপাশি কোনো ধরনের গুজব, ভুল তথ্য কিংবা নেতিবাচক মন্তব্য সামাজিকমাধ্যমে না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে। পরিবারের প্রতি সহানুভূতিশীল থাকার আহ্বানও জানিয়েছে তারা।

এদিকে গ্যাব্রিয়েলের বোন ফিলিসিয়া হেনরি বলেন, গ্যাবির শারীরিক উন্নতি যতটা আশা করেছিলাম, ততটা হয়নি। তবু হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিস ইউনিভার্স পাকিস্তান মুকুট জিতলেন মিসবাহ আরশাদ

মিস ইউনিভার্স পাকিস্তান মুকুট জিতলেন মিসবাহ আরশাদ

বিতর্কিত ছবি পোস্ট, মুকুট হারালেন মিস ফিনল্যান্ড

বিতর্কিত ছবি পোস্ট, মুকুট হারালেন মিস ফিনল্যান্ড

‘মিস ইউনিভার্স’ ঘিরে নতুন বিতর্ক, মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

‘মিস ইউনিভার্স’ ঘিরে নতুন বিতর্ক, মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

যার মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট

যার মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট

মিস ইউনিভার্সের মঞ্চে বিশেষ পোশাক পরে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি সুন্দরী

মিস ইউনিভার্সের মঞ্চে বিশেষ পোশাক পরে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি সুন্দরী

যে কারণে মিস ইউনিভার্স থেকে ২ বিচারকের পদত্যাগ

যে কারণে মিস ইউনিভার্স থেকে ২ বিচারকের পদত্যাগ

আরও পড়ুন

পরীর নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীর নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি (ভিডিও)

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি (ভিডিও)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম