Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জিতুর সঙ্গে রোমান্টিক দৃশ্যে আর অভিনয় করবেন না দিতিপ্রিয়া, কিন্তু কেন?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম

জিতুর সঙ্গে রোমান্টিক দৃশ্যে আর অভিনয় করবেন না দিতিপ্রিয়া, কিন্তু কেন?

অভিনেতা জিতু কমল। ফাইল ছবি

Advertisement

কলকাতার ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেতা জিতু কমল ও অভিনেত্রী দিতিপ্রিয়া রায় রোমান্টিক সিরিয়াল ‘চিরদিনই তুমি যে আমার’–এ জুটি বেঁধে পরিচিতি পান। তবে দুজনের মধ্যে দ্বন্দ্ব নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে বেশ চর্চা চলছে। জিতুর সঙ্গে রোমান্টিক দৃশ্য আর অভিনয় করবেন না বলে জানিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে।

এ বিষয়টি নিয়ে চর্চার মধ্যে ধারাবাহিকটি থেকে সরে দাঁড়ালেন দিতিপ্রিয়া রায়। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে কলকাতার আর্টিস্ট ফোরামকে এক ই–মেইলে নিজের সিদ্ধান্তের কথা জানান ছোটপর্দার এ জনপ্রিয় অভিনেত্রী। ইমেইলবার্তায় দিতিপ্রিয়া লিখেছেন, ‘তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। ফলে সেটে আর ফিরতে পারবেন না।’ 

এ বিষয়ে তারা কোনো রকম হস্তক্ষেপ করাকে অনৈতিক বলে মনে করে আর্টিস্ট ফোরাম। শনিবার (২২ নভেম্বর) আর্টিস্ট ফোরাম নায়ক-নায়িকার ঝামেলা মেটাতে একটি বৈঠকে বসেছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জিতু-দিতিপ্রিয়াসহ চ্যানেল ও প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা।

সেখানে অভিনেত্রী জানান, তিনি আর এই ধারাবাহিকে কাজ করতে চান না। টেকনিশিয়ানসহ বাকিদের স্বার্থের কথা ভেবে দিতিপ্রিয়াকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছিল। তবে সায় দেননি অভিনেত্রী। দিতিপ্রিয়ার সিদ্ধান্তের বিষয়টি চ্যানেল ও প্রযোজনা প্রতিষ্ঠানকে জানিয়েছে আর্টিস্ট ফোরাম। ফোরাম বলছে, বিষয়টি নিয়ে চ্যানেল ও প্রোডাকশন হাউস সিদ্ধান্ত নেবে।

এখন প্রশ্ন উঠছে— অভিনেত্রী দিতিপ্রিয়া সরে দাঁড়ালে সিরিয়ালটির কী হবে? ‘অপর্ণা’ চরিত্রে কাকে দেখা যাবে? তবে সেই প্রশ্নের কোনো উত্তর মেলেনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম