Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘দেব-শুভশ্রী আলোচনা’ নিয়ে যা বললেন রুক্মিণী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

‘দেব-শুভশ্রী আলোচনা’ নিয়ে যা বললেন রুক্মিণী

Advertisement

টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর পুরোনো সম্পর্ক আলোচনায় আসায় অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেই সময় দেবের বান্ধবী নীরব থাকেন। অবশেষে সেই নীরবতা ভাঙলেন অভিনেত্রী। দেব-শুভশ্রীকে নিয়ে এসব আলোচনা তৈরির মাধ্যমে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছিল বলে জানান রুক্মিণী মৈত্র। 

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী সেই পরিস্থিতি নিয়ে কথা বলেন। কীভাবে সেই বিতর্ক তাকে প্রভাবিত করেছিল— এমন প্রশ্নের উত্তরে জানান, এসব তাকে প্রভাবিত করেনি।

রুক্মিণী মৈত্র বলেন, যা রটছে তার সবটাই মিথ্যা। সেই মিথ্যাকে প্রাধান্য দিয়ে মন খারাপ করার কোনো মানে হয় না। তাহলে তো আমি নিজে বোকা হয়ে গেলাম। তিনি বলেন, একটা ট্র্যাপের মধ্যে আমাকে বারবার ফেলার চেষ্টা করা হয়। আর আমি নিজে যদি সেখানে ধরা দিই, তাহলে বোকাটা কে হলো? আমি। সামাজিক মাধ্যমে মন্তব্যের ক্ষেত্রে নিয়ন্ত্রণ তার নিজের হাতেই থাকে বলে জানান রুক্মিণী মৈত্র।

এর আগে চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পায় দেব ও শুভশ্রীর প্রায় ১০ বছর আগে শুটিং শেষ হওয়া সিনেমা ‘ধূমকেতু’। প্রযোজনা জটিলতায় এতদিন সেই সিনেমাটি আটকে ছিল। অবশেষে এটি মুক্তি পাওয়ায় দেব-শুভশ্রী জুটির ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। তবে সিনেমা মুক্তির আগে থেকেই বিতর্ক শুরু হয় দেব ও শুভশ্রীর একসঙ্গে প্রচারে আসা নিয়ে। শেষ পর্যন্ত তারা একমঞ্চে ট্রেলার লঞ্চ করেন এবং পুরোনো জনপ্রিয় গানে একসঙ্গে পারফর্ম করেন। এরপর তারা মন্দিরেও একসঙ্গে পূজা দেন। সেই ঘটনাগুলোর পরই দেব-শুভশ্রীর পুরোনো প্রেম নিয়ে আলোচনা আবারও তুঙ্গে ওঠে।

ফলে নেটিজেনরা দেব ও শুভশ্রীকে পুনরায় এক হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্র এবং শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীকেও নানা কটূক্তির শিকার হতে হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম