Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পোশাক এতটাই ছোট ছিল যে নিজেকে অর্ধনগ্ন মনে হচ্ছিল: স্বরা ভাস্কর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ এএম

পোশাক এতটাই ছোট ছিল যে নিজেকে অর্ধনগ্ন মনে হচ্ছিল: স্বরা ভাস্কর

Advertisement

নিজের লাগামছাড়া মন্তব্যের জন্য নাকি আগের মতো কাজের সুযোগ পান না বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবু থামতে নারাজ তিনি। এবার অভিনেত্রী বললেন, অভিনেত্রী রিয়া কাপুর পরিচালিত ‘বীরে দি ওয়েডিং’ সিনেমা করতে গিয়ে তাকে অর্ধনগ্ন হতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথা বলেন স্বরা ভাস্কর।

স্বরা নিজেকে নায়িকার বদলে অভিনেত্রী হিসাবেই প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সে কারণে যে ধরনের সিনেমা বাছাই করেছেন, তাতে থাকছে হালকা রূপটানের প্রয়োজন। কখনো পাশের বাড়ির মেয়ে কিংবা সমাজের প্রান্তিক শ্রেণির মানুষ হয়ে উঠেছেন তিনি। 

যদিও ‘বীরে দি ওয়েডিং’ সিনেমায় লাস্যময়ী রূপে দেখা যায় স্বরাকে। সেখানে তাকে হস্তমৈথুনের দৃশ্যেও অভিনয় করতে দেখা গেছে। কোনো কোনো দৃশ্যে তার শরীরে নামমাত্র পোশাক ছিল। এ সিনেমার ‘তারিফা’ গানে তাকে এমন সব পোশাক পরানো হয়েছিল, যাতে অস্বস্তিবোধ করেন অভিনেত্রী। 

স্বরা ভাস্কর বলেন, ‘বীরে দি ওয়েডিং’ সিনেমায় আমাকে সর্বক্ষণ লাস্যময়ী রূপে থাকতে হয়েছিল। মাথায় ছিল ওজন কমানোর চিন্তা। আমি এর আগে যেসব চরিত্র করেছি, সেখানে অভিনয়, শরীরী অভিব্যক্তির ওপর জোর দিয়েছি। কিন্তু এ সিনেমায় যে স্নানপোশাক পরানো হয়েছিল, সেটি এতটাই ছোট যে, আমার নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল। সেটে যেতে পারছিলাম না। তার জন্য তোয়ালে জড়াতে হয় গায়ে।

রূপটান সেরে ‘ভ্যানিটি’ থেকে সেট পর্যন্ত গিয়েছিলেন গায়ে তোয়ালে জড়িয়ে। এই গানটি এমনিতেই বেশ জনপ্রিয়। স্বরার সঙ্গে সেই গানে প্রায় একই রকম অবতারে দেখা যায় অভিনেত্রী কারিনা কাপুর ও সোনম কাপুরকেও। যদিও পোশাক নিয়ে তারা কোনো আপত্তি করেননি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম