Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দিলজিতের শুটিং সেটে পরিস্থিতি ঘোলাটে, শেষে যা হয় অভিনেতার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম

দিলজিতের শুটিং সেটে পরিস্থিতি ঘোলাটে, শেষে যা হয় অভিনেতার

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ বর্তমানে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রে। শুধু সামাজিক মাধ্যমেই নয়; গণমাধ্যমেও তাকে ঘিরে প্রায়ই চলে নানা আলোচনা-সমালোচনার ঝড়। তবে এবার ঘটেছে ভিন্ন ঘটনা। সিনেমার শুটিং করতে গিয়ে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক ও উত্তেজনা।

পরিচালক ইমতিয়াজ আলির পরবর্তী সিনেমার শুটিং চলছে পাঞ্জাবের পাতিয়ালায়। সেখানে অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ ঘটিয়েছেন এক বিপত্তি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) পাতিয়ালার কিলাচক এলাকায় সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালীন হঠাৎ পরিস্থিতি বিপাকে চলে যায়।

দিলজিৎ দোসাঞ্জের শুটিং দেখতে আসা মানুষের ভিড়ে শুরু হয় অভিনেতার বচসা ও ঝামেলা। পরিস্থিতি সামাল দিতে শেষমেশ পুলিশকে হস্তক্ষেপ করতে দেখা যায়। গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির শুটিংয়ের জন্য প্রোডাকশন দল আশপাশের দোকানগুলোর সামনে উর্দুতে লেখা সাইন বোর্ড লাগিয়েছিল। সেট তৈরির স্বার্থে পুরো এলাকার দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। দোকানদাররা যখন নিজেদের দোকান খুলতে যান, তখন শুটিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাদের বাধা দেন। এতেই রেগে যান স্থানীয় ব্যবসায়ীরা। 

শুরু হয় তীব্র তর্কবিতর্ক, যা দ্রুতই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে। ভিড় বাড়তে থাকায় পরিস্থিতি আরও ঘোলাটে হতে থাকে। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম