Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘রণবীরের মতো নগ্ন ও নির্লজ্জ মানুষ আগে কখনো দেখিনি’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পিএম

‘রণবীরের মতো নগ্ন ও নির্লজ্জ মানুষ আগে কখনো দেখিনি’

Advertisement

অভিনেতা রণবীর কাপুরের কোনো লজ্জা নেই। তার মতো ‘নগ্ন ও নির্লজ্জ’ মানুষ আগে কখনো দেখেননি।— এমন দাবি করলেন বলিউডের অভিনেতা, গায়ক, গীতিকার, নাট্যকার, সংগীতজ্ঞ ও চিত্রনাট্যকার পীযূষ মিশ্র।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বহু বড় অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। কিন্তু রণবীরের মতো অভিনেতা আগে দেখেননি। কিন্তু কেন এমন মন্তব্য করলেন এ চিত্রনাট্যকার?

পীযূষ মিশ্র বলেন, তিনি রণবীরের মতো কোনো জড়তাহীন অভিনেতা আগে দেখেননি। নামকরা পরিবারের সদস্য হয়েও তা নিয়ে কোনো বড়াই করেন না রণবীর। তিনি বলেন, ও খুবই স্বাধীন ও বাঁধনছাড়া। ওর ব্যাপারে জিজ্ঞাসা করাই উচিত নয়। ও আলাদাই। এত নগ্ন ও নির্লজ্জ মানুষ আমি আগে দেখিনি।

কাপুর পরিবারের হয়েও তা নিয়ে কোনো জাহির করেন না। ‘তামাশা’র অভিনেতা ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার পরেই হয়ে যান এক অন্য মানুষ। রণবীরের অভিনয়ের  প্রশংসা করে পীযূষ বলেন, ও এক বড় সম্ভ্রান্ত পরিবারের মানুষ। ওর বাবা, দাদু ও তার বাবা পৃথ্বীরাজ কাপুর— সবাই বড় মাপের মানুষ। কিন্তু তার কোনো প্রভাব ওর মধ্যে নেই। ১ শতাংশ ছাপও নেই বলে জানান এ চিত্রনাট্যকার। সে কারণে রণবীরকে বিশেষভাবে পছন্দ করেন তিনি। 

রণবীর বরাবর মাটিতে পা রেখে চলেন বলেও জানিয়েছেন এ অভিনেতা। অতিরিক্ত কোনো চাহিদা নেই তার। এর আগেও এক সাক্ষাৎকারে পীযূষ মিশ্র বলেছিলেন— এমন অভিনেতাও রয়েছেন, যাদের সঙ্গে অন্তত ৮-৯ জন আসে। ১২ জন দেহরক্ষী থাকে। কিন্তু এত দেহরক্ষীর দরকার কী? আপনি নিজে তো একা মানুষ। কে আপনাকে মারতে আসছে? রণবীর সত্যিই অদ্ভুত। এসব মেজাজ ওর মধ্যে নেই। কারণ ও নিজে জানে ও কত বড় তারকা। এসব চাহিদা ওর মধ্যে নেই। ও আমার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন বলে জানান এ গীতিকার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম