Logo
Logo
×

Advertisement

বিনোদন

বাকু চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল পাকিস্তানের সিনেমা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ এএম

বাকু চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল পাকিস্তানের সিনেমা

ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের চলচ্চিত্র শিল্প আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার সাফল্যের স্বাক্ষর রেখে চতুর্থবারের মতো বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে। আজারবাইজানের রাজধানী বাকুতে ৭ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত বাকু সিনেমা ব্রিজ ফিল্ম ফেস্টিভ্যালে শক্তিশালী উপস্থিতি ছিল পাকিস্তানের। 

উৎসবে তিনটি পাকিস্তানি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর মধ্যে পাকিস্তান ফিল্ম ডে উপলক্ষে প্রদর্শিত ‘ওয়েলকাম টু দ্য পাঞ্জাব’ দর্শকদের ভোটে সেরা দর্শক পুরস্কার (বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড) জিতে নেয়। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সফদার মালিক আর পরিচালনা করেছেন শহজাদ রফিক। 

পাকিস্তানি প্রতিনিধি দলের মতে, এ অর্জন পাকিস্তানি সিনেমার ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাবেরই বহিঃপ্রকাশ। এর আগে ২০২৫ সালের বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে দেশটির চলচ্চিত্র একাধিক স্বীকৃতি পেয়েছে।

চীনে অনুষ্ঠিত এসসিও ফিল্ম ফেস্টিভ্যালে নায়াব জিতে নেয় সেরা জুরি সমালোচক পুরস্কার, আর ডেমাক পায় সেরা সম্পাদনা পুরস্কার। রাশিয়ার ইউরেশিয়া ফিল্ম ফেস্টিভ্যালে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সোনিয়া হুসেইন অর্জন করেন সেরা অভিনয় পুরস্কার।  

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, ডিজিটাল, মিডিয়া ও ফিল্ম পলিসি সংস্থা আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানকে কার্যকরভাবে উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে সাংস্কৃতিক কূটনীতি মজবুত হচ্ছে এবং আন্তর্জাতিক যৌথ প্রযোজনার নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে।

মন্ত্রণালয় সাম্প্রতিক অর্জনগুলোকে পাকিস্তানের সৃজনশীল খাতের মানোন্নয়ন ও বিশ্বপরিসরে বিস্তৃত প্রভাবের প্রতিফলন বলে উল্লেখ করেছে।

এদিকে পাকিস্তান ফিল্ম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন ডিইএমপি–এর নির্বাহী মহাপরিচালক সামিনা ফারজিন, ফিল্ম সেকশনের পরিচালক সৈয়দা সাইরা রেজা এবং উপপরিচালক সামিয়া চন্নার আন্তরিক প্রচেষ্টাকে প্রশংসা জানিয়েছে। তাদের ধারাবাহিক উদ্যোগেই পাকিস্তানের চতুর্থ বৈশ্বিক সাফল্য সম্ভব হয়েছে বলে সংগঠনটি মন্তব্য করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম