Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জুবিন গার্গের মৃত্যুরহস্য নিয়ে নতুন মোড়

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম

জুবিন গার্গের মৃত্যুরহস্য নিয়ে নতুন মোড়

Advertisement

বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বড় অগ্রগতি এসেছে। মামলার তদন্ত শেষে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ৩৫০০ পৃষ্ঠার চার্জশিট আদালতে দাখিল করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) গুয়াহাটির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে এ চার্জশিট জমা দেওয়া হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, চার্জশিটটি চারটি বড় ট্রাংকে করে আদালতে নেওয়া হয়। এ সময় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ছয়টি গাড়িবহর নিয়ে এসআইটির সদস্যরা আদালত চত্বরে পৌঁছান। চার্জশিটের সঙ্গে বিপুল পরিমাণ নথি ও সাক্ষ্যপ্রমাণ যুক্ত করা হয়েছে, যা মামলার ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্টদের ভূমিকা তুলে ধরবে। 

জুবিন গার্গ গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মারা যান। তিনি তখন ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন। মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন ওঠে এবং আসামে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

জনদাবির মুখে আসাম সরকার এসআইটি গঠন করে তদন্ত শুরু করে। এমপি গুপ্তার নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষ দল দীর্ঘ সময় ধরে মামলাটির তদন্ত চালায়। এ পর্যন্ত মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে অনুষ্ঠানের প্রধান আয়োজক শ্যামকানু মহন্তও রয়েছেন। তদন্তে ৩০০-এর বেশি সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম