Logo
Logo
×

Advertisement

বিনোদন

মেসিকাণ্ডে নায়িকার পাশে দাঁড়ালেন অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ পিএম

মেসিকাণ্ডে নায়িকার পাশে দাঁড়ালেন অভিনেত্রী

ফাইল ছবি

Advertisement

ভারতের কলকাতার সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে হওয়া বিশৃঙ্খলার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন। 

সে দিন মাঠে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ওই ঘটনার পরে নায়িকাকে বার বার আক্রমণ করা হয়েছে। এ বার শুভশ্রীর পাশে দাঁড়ালেন তৃণমূলের সংসদ সদস্য অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

যুবভারতীর মাঠে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে শুভশ্রীকেও নানা কটু মন্তব্য শুনতে হয়েছে। শেষে বাধ্য হয়ে অভিনেত্রীর হয়ে মুখ খোলেন তার স্বামী পরিচালক রাজ চক্রবর্তী। তাদের সন্তানদেরও আক্রমণ করা হচ্ছিল বলে জানিয়েছিলেন নায়িকা স্বয়ং। এ বার এই ঘটনায় কী বললেন রচনা?

তিনি বলেন, শুভশ্রী শিল্পী মানুষ। তাকে ডাকা হয়েছিল বলে গিয়েছে। ও তো নিজের থেকে লাফিয়ে লাফিয়ে চলে যায়নি। এই ঘটনায় অকারণে শুভশ্রীকে বলির পাঁঠা করা হচ্ছে। ও এখানে কী করবে বলুন? শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে তাই সেখানে তিনি গিয়েছেন।

মেসির সঙ্গে দেখা করার কি ইচ্ছা ছিল রচনারও? তিনি স্পষ্ট জানিয়েছেন, কাতার বিশ্বকাপে মেসির ফুটবল খেলা তিনি দেখে এসেছেন। সুতরাং, তার আর এ রকম কোনো ইচ্ছা ছিল না। তবে তার খারাপ লাগছে, যারা প্রথম বার মেসিকে স্বচক্ষে দেখবেন বলে আশা করেছিলেন, সেই আশা পূরণ হল না। তা ভেবে তিনি দুঃখিত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসি-রোনালদোর সঙ্গে কখনো খেলতে না পারার আক্ষেপ জানালেন কেইন

মেসি-রোনালদোর সঙ্গে কখনো খেলতে না পারার আক্ষেপ জানালেন কেইন

রোনালদোর জন্য যা ‘অসম্ভব’, সে বিশ্বরেকর্ডের খুব কাছে মেসি

রোনালদোর জন্য যা ‘অসম্ভব’, সে বিশ্বরেকর্ডের খুব কাছে মেসি

বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো

বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো

মেসির ভোট পাওয়াটা ‘আশা করেননি’ মাজা

মেসির ভোট পাওয়াটা ‘আশা করেননি’ মাজা

‘ইংল্যান্ড’ নামটা দেখতে পেয়েই জ্বলে উঠলেন মেসি

‘ইংল্যান্ড’ নামটা দেখতে পেয়েই জ্বলে উঠলেন মেসি

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম