Logo
Logo
×

Advertisement

খেলা

মেসি-রোনালদোর সঙ্গে কখনো খেলতে না পারার আক্ষেপ জানালেন কেইন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

মেসি-রোনালদোর সঙ্গে কখনো খেলতে না পারার আক্ষেপ জানালেন কেইন

Advertisement

ফুটবল বিশ্বের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে হ্যারি কেইনের। তবে স্প্যানিশ ফুটবলে বা যেকোনো লিগেই তাদের সঙ্গে এক দলে খেলার অভিজ্ঞতা না হওয়ায় কিছুটা আক্ষেপ রয়ে গেছে ইংলিশ এই স্ট্রাইকারের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্প্যানিশ ফুটবলের প্রতি নিজের ভালো লাগা এবং মেসি-রোনালদোকে নিয়ে মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি।

একসময় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জার্সিতে স্প্যানিশ ফুটবল মাতিয়েছেন মেসি ও রোনালদো। তাদের দ্বৈরথ ঘিরে উত্তেজনা ছড়াত পুরো ফুটবল বিশ্বে। সেই সময়ের কথা স্মরণ করে কেইন জানান, ছোটবেলা থেকেই স্পেনের ফুটবলের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। স্পেনের জাতীয় দলের ইউরো ও বিশ্বকাপ জয় এবং বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের তারকাসমৃদ্ধ দল তাকে মুগ্ধ করত।

স্প্যানিশ কোনো ক্লাবে খেলার সুযোগ না পাওয়াকে ক্যারিয়ারের একটি অপূর্ণতা হিসেবে দেখছেন কেইন। এ প্রসঙ্গে তিনি বলেন, সুযোগ পেলে স্পেনে খেলতে তার ভালোই লাগত। তবে প্রত্যেক ফুটবলারের ক্যারিয়ার আলাদা পথে এগিয়ে যায়। বর্তমানে বায়ার্ন মিউনিখে নিজের অবস্থান ও অর্জন নিয়ে সন্তুষ্ট এই ইংলিশ অধিনায়ক। ২০২৭ সালের পরও জার্মান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা করছেন তিনি।

ক্যারিয়ারের উন্নতিতে কোচ জোসে মরিনিওর অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন কেইন। মরিনিওর সঙ্গে অতীতে হওয়া একটি কথোপকথন তার ফুটবলীয় চিন্তাভাবনা ও পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলেছিল। নিজের সামর্থ্য সম্পর্কে নতুন করে উপলব্ধি করতে পেরেছিলেন বলেও জানান তিনি। বায়ার্ন মিউনিখের খেলা দেখে ক্লাবটিতে যোগ দেওয়ার সম্ভাবনা ও নিজের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী হয়েছিলেন এই স্ট্রাইকার।

বায়ার্নের হয়ে এখন পর্যন্ত ১৬০ ম্যাচে ১৫৬ গোল করেছেন কেইন। জিতেছেন বুন্দেসলিগা, ডিএফবি পোকাল ও জার্মান সুপার কাপের শিরোপা। তবে চ্যাম্পিয়ন্স লিগ কিংবা জাতীয় দলের হয়ে বড় কোনো আন্তর্জাতিক ট্রফি জিততে না পারার আক্ষেপ এখনো রয়েছে তার। ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি হিসেবে গত ২৬ অক্টোবর লন্ডনে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের আনন্দও পেয়েছেন তিনি।

ব্যক্তিগত পুরস্কারের পাশাপাশি দলীয় সাফল্যকেও সমান গুরুত্ব দেন কেইন। তার মতে, ব্যালন ডি’অর জেতা ছিল জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। তবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের অনুভূতি হবে আরও বিশেষ। ক্যারিয়ারে ব্যক্তিগত ও দলীয়—দুই ধরনের বড় অর্জনই নিজের ঝুলিতে রাখতে চান ইংলিশ এই তারকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মরিনিওর প্রতি যে কারণে কৃতজ্ঞ কেইন

মরিনিওর প্রতি যে কারণে কৃতজ্ঞ কেইন

প্রথমবার পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র

প্রথমবার পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র

দুধ ও দুগ্ধজাত খাবার এড়িয়ে চলেন রোনালদো, কারণ জানালেন সাবেক শেফ

দুধ ও দুগ্ধজাত খাবার এড়িয়ে চলেন রোনালদো, কারণ জানালেন সাবেক শেফ

রোনালদোর জন্য যা ‘অসম্ভব’, সে বিশ্বরেকর্ডের খুব কাছে মেসি

রোনালদোর জন্য যা ‘অসম্ভব’, সে বিশ্বরেকর্ডের খুব কাছে মেসি

বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো

বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো

মেসির ভোট পাওয়াটা ‘আশা করেননি’ মাজা

মেসির ভোট পাওয়াটা ‘আশা করেননি’ মাজা

আরও পড়ুন

মেসি-রোনালদোর সঙ্গে কখনো খেলতে না পারার আক্ষেপ জানালেন কেইন

মেসি-রোনালদোর সঙ্গে কখনো খেলতে না পারার আক্ষেপ জানালেন কেইন

বাংলাদেশের কোচকে প্রশংসায় ভাসালেন ক্যারিবিয়ান কোচ স্যামি

বাংলাদেশের কোচকে প্রশংসায় ভাসালেন ক্যারিবিয়ান কোচ স্যামি

নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ‘বিসিবির তদন্ত রিপোর্ট কখনোই জনসমক্ষে প্রকাশ করা হবে না’

‘বিসিবির তদন্ত রিপোর্ট কখনোই জনসমক্ষে প্রকাশ করা হবে না’

৫৫ বছরের ইতিহাসে ক্রিকেট যা দেখেনি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখালেন কোহলি

৫৫ বছরের ইতিহাসে ক্রিকেট যা দেখেনি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখালেন কোহলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম