Logo
Logo
×

Advertisement

বিনোদন

যমজ সন্তানদের নিয়ে কেন ‘দুশ্চিন্তায়’ ভোগেন করণ জোহর?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম

যমজ সন্তানদের নিয়ে কেন ‘দুশ্চিন্তায়’ ভোগেন করণ জোহর?

ফাইল ছবি

Advertisement

বলিউড প্রযোজক ও পরিচালক করণ জোহর ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলতে পছন্দ করেন। সম্প্রতি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার পডকাস্টে এসে তার শৈশবের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন তিনি। আলাদা করে আট বছরের যমজ সন্তানদের নিয়ে তার ‘দুশ্চিন্তা’র কথাও প্রকাশ করেছেন অভিনেতা।

নিজের শৈশব নিয়ে কথা বলতে গিয়ে করণ জোহর বলেন, শৈশবে তিনি স্কুলে কটাক্ষের শিকার হতেন। নেপথ্যে ছিল তার দেহের বাড়তি ওজন। তাই এখন সন্তানদের ওজন নিয়ন্ত্রণ বিষয়ে তিনি সচেতন। এ পরিচালক বলেন, শৈশব নিয়ে আমি এতটাই ভয় পাই যে, এখন আমার সন্তানদের ওজন নিয়ে দুশ্চিন্তা হয়।

যমজ সন্তান যশ ও রুহিকে নিয়ে সবসময়ে দুশ্চিন্তায় থাকা করণ জোহর বলেন, শৈশবে ওজন বৃদ্ধির অন্যতম কারণ মিষ্টিজাতীয় খাবার খাওয়া। তাই বাবা হিসেবে তার অভিভাবকত্বের মধ্যেও অতীত থেকে শিক্ষা নিয়ে পরিবর্তন এনেছেন। তিনি বলেন, আমি আমার সন্তানদের সব সময়ে বলি— চিনি খেও না। আমি সবসময় চাই, ওরা যাতে চিনি থেকে দূরে থাকে।

এ প্রযোজক বলেন, ছাত্রাবস্থায় ওজনের কারণে তাকে ফুটবল খেলায় সুযোগ দেওয়া হতো না। তাই সন্তানরা যেন ভালো করে ফুটবল শেখে, বাবা হিসেবে সেটাই চান তিনি। ধর্মার কর্ণধারের কথায়, এখন যদি দেখি, তারা ফুটবল ক্লাস কামাই করছে, তাহলে আমার খুব রাগ হয়।

করণ জোহর বলেন, যশ ও রুহির ‘স্ক্রিন টাইম’ তিনি নিয়ন্ত্রণ করেন। কিন্তু তবু সামাজিক মাধ্যম থেকে তাদের দূরে রাখা কঠিন। তিনি বলেন, ওদের যাতে এখন স্কুলে কোনো কটাক্ষ শুনতে না হয়, তার জন্য আমি আমার পোশাক নির্বাচনও বদলে ফেলেছি। কারণ আমি ওদের লজ্জার কারণ হতে চাই না। 

উল্লেখ্য, ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে যশ ও রুহির জন্ম হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

আরও পড়ুন

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম