Logo
Logo
×

Advertisement

বিনোদন

বেগুনি রূপে মুগ্ধতা ছড়ালেন বুবলী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম

বেগুনি রূপে মুগ্ধতা ছড়ালেন বুবলী

Advertisement

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীকে এখন আর আগের মতো সিনেমায় ব্যস্ত দেখা না গেলেও মাঝেমধ্যেই শুটিং করতে দেখা যায়। তবে এ স্টাইলিস্ট অভিনেত্রী শাকিব খান ইস্যু নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ আলোচনায় থাকেন।

সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করে রুপালি পর্দায় ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী বুবলী। অভিনয়শৈলী আর সৌন্দর্যের জাদুতে দর্শকদের মনে জায়গা করে তিনি। সামাজিক মাধ্যমেও রয়েছে তার সরব উপস্থিতি। প্রায়ই নিজের ব্যক্তিজীবন ও যাপিতসময়ের নানা মুহূর্ত তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়োর করে নেন অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন শবনম বুবলী। সেখানে দেখা গেছে, নজরকাড়া বেগুনি রঙের পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। খোলা চুলে তার স্নিগ্ধ হাসি আর মোহনীয় রূপ যেন নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে। ছবির পোস্টে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, সবসময়ই হাসার কোনো না কোনো কারণ থাকে, আপনাকে শুধু তা খুঁজে নিতে হবে।

সামাজিক মাধ্যমে শবনম বুবলীর পোস্ট করা ছবি দেখে তার রূপের প্রশংসা করে কমেন্ট বক্সে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। অধিকাংশ অনুরাগীই তার মিষ্টি হাসির প্রশংসা করেছেন। এক নেটিজেন লিখেছেন— নীল পরীর মতো লাগছে, খুবই সুন্দর। আরেক নেটিজেন লিখেছেন— বুবলী আপুকে বেগুনি পোশাকে সত্যিই অপূর্ব দেখাচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালে ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে শবনম বুবলীর। নিজের প্রথম সিনেমাতেই সাবলীল অভিনয়ের স্বাক্ষর রেখে বাজিমাত করেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে দেশীয় চলচ্চিত্রের শীর্ষ নায়িকাদের মধ্যে তিনি অন্যতম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাকিব খানের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন অভিনেত্রী নূতন

শাকিব খানের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন অভিনেত্রী নূতন

আড়াল ভেঙে ফিরছেন শবনম বুবলী

আড়াল ভেঙে ফিরছেন শবনম বুবলী

শাকিব-বুবলীর একসঙ্গে কাটানো সেই স্মৃতি সামনে আনলেন নির্মাতা

শাকিব-বুবলীর একসঙ্গে কাটানো সেই স্মৃতি সামনে আনলেন নির্মাতা

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে যা বললেন শাকিব-বুবলী-অপু

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে যা বললেন শাকিব-বুবলী-অপু

কবে শুটিংয়ে ফিরবেন বুবলী, জানালেন নির্মাতা

কবে শুটিংয়ে ফিরবেন বুবলী, জানালেন নির্মাতা

মেসি এত ভালো খেলে কেন: ব্রাজিল সমর্থক বুবলী

মেসি এত ভালো খেলে কেন: ব্রাজিল সমর্থক বুবলী

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম