Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রিয়াংকার সঙ্গে রসায়ন, যা বললেন কৌশিক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পিএম

প্রিয়াংকার সঙ্গে রসায়ন, যা বললেন কৌশিক

Advertisement

টালিউড অভিনেতা কৌশিক সেন নতুন করে সিনেবোদ্ধাদের আলোচনায় এসেছে। অভিনেত্রী কোয়েল মল্লিকের সঙ্গে বোন-ভাইয়ের জুটি সফল। আগামী দিনে প্রিয়াংকা সরকারের সঙ্গে জুটি। টালিপাড়াসহ সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমন আলোচনা চলছে।

পরিচালকদের মাঝে নতুন করে ভাবাচ্ছেন কৌশিক সেন। কখনো ছোটপর্দায় সমু সরকারের সঙ্গে অসম বয়সি জুটি তার। কখনো কোয়েল মল্লিকের বিপরীতেও উজ্জ্বল। আবার দেখা যাবে প্রিয়াংকা সরকারের বিপরীতে জুটি গড়তে। পরিচালকরা কি মঞ্চ-পর্দার দাপুটে অভিনেতাকে ভিন্ন আঙ্গিকে পর্দায় তুলে ধরতে চাইছেন?

‘উল্টোরথ’ সিনেমায় তার আর প্রিয়াংকার জুটি প্রসঙ্গে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কৌশিক বলেন, বিষয়টি তা নয়' ‘স্বার্থপর’ সিনেমার সাফল্য আমার অভিনয় সম্পর্কে পরিচালকদের বোধহয় নতুন করে ভাবাচ্ছেন। তিনি বলেন, আমার অভিনয় ওদের ভালো লাগছে। আমিও বোধহয় নিজেকে আবার প্রমাণ করতে পেরেছি। 

কয়েক দশকের খ্যাতনামা তারকাকেও যদি নিজেকে প্রমাণ করতে হয়? এমন প্রশ্নের উত্তরে মৃদু হেসে অভিনেতা বলেন, অভিনেতাদের এটাই জীবন। প্রত্যেক সিনেমায়, প্রত্যেক দৃশ্যে নিজেদের প্রমাণ করতে হয়। জনপ্রিয় বা খ্যাতনামারাও বাদ পড়েন না এর থেকে।

 তিনি বলেন, শুধুই পরিচালক নন, দর্শকও তাকে নতুনভাবে চিনেছেন। তারই ধারাবাহিকতা থাকছে অনির্বাণ চক্রবর্তীর ‘উল্টোরথ’-এ। 

কৌশিক বলেন, আগের সিনেমায় কোয়েল আর আমি বোন-দাদা। সেখানে রোমান্সের ছিটেফোঁটাও ছিল না। এ সিনেমায় প্রিয়াংকা সরকারের বিপরীতে থাকলেও ও বয়সে ছোট এটি বিষয় নয়। বিষয় হচ্ছে— ওর একটি পরিবারের সঙ্গে জড়িয়ে যাওয়া।

অভিনেতা বলেন, এক পরিবারের দাদু-বাবা-ছেলের বাস। সেই পরিবার নারীবর্জিত। সেখানে প্রিয়াংকার আগমন এবং ঘটনার ঘনঘটা। কৌশিক বলেন, আগের ছবির সাফল্যই সম্ভবত সম্পর্কের নতুন দিক পরিচালকদের ভাবনায় ছায়া ফেলছে। তাই তাদের ভাবাচ্ছে।

তিনি বলেন, বরাবরই পরিচালকরা তাকে ভালো চরিত্র উপহার দিয়েছেন। সেটি সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ হোক কিংবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’। তবে ইদানীং তাকে নিয়ে যে নতুন আঙ্গিকে নতুন করে ভাবা শুরু হয়েছে, তাতে তিনি তৃপ্ত। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

আরও পড়ুন

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম