Logo
Logo
×

Advertisement

বিনোদন

নিজ বাড়িতে মিলল ইন্ডিয়ান আইডলজয়ী প্রশান্ত তামাংয়ের লাশ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম

নিজ বাড়িতে মিলল ইন্ডিয়ান আইডলজয়ী প্রশান্ত তামাংয়ের লাশ

গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং। ছবি: সংগৃহীত

Advertisement

না ফেরার দেশে পাড়ি জমালেন ইন্ডিয়ান আইডলের তৃতীয় সিজন জয়ের মাধ্যমে দেশজুড়ে খ্যাতি অর্জনকারী সংগীতশিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাং।  ৪৩ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে দার্জিলিংসহ গোটা দেশের সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে।  

ভারতীয় গণমাধ্যম অনুযায়ী, শনিবার (১১ জানুয়ারি) প্রশান্ত তামাংকে তার নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

জীবনে নানা উত্থান-পতনের ভেতর দিয়ে যাওয়া দার্জিলিংয়ের বাসিন্দা প্রশান্ত তামাং খুব অল্প বয়সেই বাবাকে হারান। জীবিকার তাগিদে তিনি পরবর্তীতে কলকাতা পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন। কর্মজীবনের পাশাপাশি পুলিশ অর্কেস্ট্রার সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে সংগীতের প্রতি তার আগ্রহ ও প্রতিভা ধীরে ধীরে বিকশিত হতে থাকে। 

২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল সিজন ৩’ জয়ের মাধ্যমে প্রশান্ত তামাং শোবিজ জগতে যাত্রা শুরু করেন। অনুষ্ঠানটিতে বিজয়ী হওয়ার পর প্রশান্ত তার প্রথম সঙ্গীত অ্যালবাম ‘ধন্যবাদ’ প্রকাশ করেন এবং একাধিক সংগীত পরিবেশনার মাধ্যমে একজন প্লেব্যাক গায়ক হিসেবে বেশ পরিচিতি লাভ করেন।

গানের পাশাপাশি অভিনয় দিয়েও নিজের উপস্থিতির জানান দেন প্রশান্ত। ২০১০ সালে নেপালি হিট ছবি ‘গোর্খা পল্টন’-এর মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। পরবর্তীতে তিনি ‘আঙ্গালো ইয়ো মায়া কো’, ‘কিনা মায়া মা’, ‘নিশানি’, ‘পরদেশি’ এবং ‘কিনা মায়ামা’সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন।

এছাড়াও সাম্প্রতিক সময়ে জয়দীপ আহলাওয়াত অভিনীত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ সিজন ২-এ ড্যানিয়েল লেচো চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন প্রশান্ত।

প্রশান্ত তামাংয়ের ইন্ডিয়ান আইডল জয় দার্জিলিংজুড়ে গোর্খা সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মুহূর্ত হয়ে উঠেছিল। তার এ সাফল্য দীর্ঘদিন ধরে উপেক্ষিত বলে মনে করা একটি সম্প্রদায়কে নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছিল।  এমন একজন ব্যক্তির আকস্মিক প্রয়াণে তার অনুরাগী ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম