Logo
Logo
×

Advertisement

বিনোদন

চার বছর বিরতির পর ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দিল বিটিএস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম

চার বছর বিরতির পর ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দিল বিটিএস

দক্ষিণ কোরিয়ার কে-পপ বয়ব্যান্ড বিটিএস। ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্বজুড়ে সমাদৃত দক্ষিণ কোরিয়ার কে-পপ বয়ব্যান্ড বিটিএস। প্রায় চার বছরের বিরতি কাটিয়ে আবারও বিশ্বমঞ্চে ফিরছে তারা। ইতোমধ্যে ২০২৬-২০২৭ সালে লম্বা এক ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দিয়েছে আরএম, জিন, জিমিনরা। এই ট্যুরটি আগামী বছরের এপ্রিলে দক্ষিণ কোরিয়ায় শুরু হয়ে ২০২৭ সালের মার্চ পর্যন্ত চলবে। এই সফরে এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইউরোপ জুড়ে বিটিএসের ৭০টিরও বেশি কনসার্ট অনুষ্ঠিত হবে। 

২০২১–২২ সালে অনুষ্ঠিত ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ সফরের পর এটিই হবে বিটিএসের প্রথম পূর্ণাঙ্গ কোনো বিশ্ব সফর। দীর্ঘ বিরতির পর এই ঘোষণাকে ঘিরে বিশ্বজুড়ে ব্যান্ডটির ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। 

একে কেন্দ্র করে বিটিএসের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইচওয়াইবিই-এর মালিকানাধীন অনলাইন ফ্যান প্ল্যাটফর্ম ওয়েভার্সে নিবন্ধিত বিটিএস আর্মি সদস্যপদধারীদের জন্য ২২ ও ২৩ জানুয়ারি প্রিসেল টিকিট বিক্রি অনুষ্ঠিত হবে। এরপর ২৪ জানুয়ারি থেকে সব অঞ্চলের জন্য সাধারণ টিকিট বিক্রি শুরু হবে। 

এর কয়েক সপ্তাহ আগেই বিগহিট মিউজিক জানিয়েছিল, প্রায় চার বছরের বিরতির পর আগামী ২০ মার্চ সঙ্গীতে ফিরছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক পরিষেবা শেষ করার কারণেই এতদিন একসঙ্গে কাজ থেকে বিরত ছিলেন গ্রুপটির সাত সদস্য—আরএম, জিন, জিমিন, ভি, সুগা, জং কুক ও জে-হোপ। 

জানা গেছে, র্যাপার সুগা ছিলেন গ্রুপটির শেষ সদস্য যিনি সামরিক দায়িত্ব থেকে মুক্তি পান। কাঁধের আঘাতের কারণে তিনি সেনাবাহিনীতে সরাসরি কাজের পরিবর্তে সমাজসেবা এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২৫ সালের জুন মাসে সেই দায়িত্ব শেষ করেন। অন্যদিকে আরএম, ভি, জিমিন, জং কুক, জিন ও জে-হোপ নিয়মিত সেনাবাহিনীতে চাকরি করেছেন। 

সব সদস্যের সামরিক পরিষেবা শেষ হওয়ার মধ্য দিয়ে এবার আবার পূর্ণাঙ্গভাবে একত্রিত হচ্ছে বিটিএস, আর সেই সঙ্গে শুরু হচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত বিশ্ব সফর।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম