Logo
Logo
×

Advertisement

বিনোদন

হাদি হত্যার বিচার চেয়ে যা বললেন তাসরিফ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম

হাদি হত্যার বিচার চেয়ে যা বললেন তাসরিফ

প্রয়াত শরীফ ওসমান হাদি ও তাসরিফ খান। ছবি: সংগৃহীত

Advertisement

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের চালানো গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। পরে ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর থেকেই এই হত্যার বিচারের দাবিতে ফুঁসে ওঠে গোটা দেশ।  বিভিন্ন মহলে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি ওঠে। 

এই দাবিতে শোবিজের অনেকেই বেশ সোচ্চার ছিলেন। সামাজিক মাধ্যমে নিজেদের ভাষায় তারা প্রতিবাদ জানিয়েছেন। হাদি হত্যার বিচারের দাবিতে মিডিয়ার যেসব তারকারা বেশি সক্রিয় ছিলেন তাদের মধ্যে শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান অন্যতম। সম্প্রতি এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও সরব হয়েছেন তিনি। 

বুধবার (১৪ জানুয়ারি) নতুন একটি পোস্টে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে তাসরিফ খান লেখেন, ‘আফসোস, এক বেইমান জাতির জন্য আমাদের ভাই আবরার, হাদিরা প্রাণ দিলো। ’ পোস্টের কমেন্ট বক্সে তিনি আরও লেখেন, ‘আমাদের ভাই হাদির হত্যার বিচারের দাবিতে তোমরা যারা নীরব থাকলা, এই নীরবতা একদিন তোমাদের জন্যেও কাল হয়ে দাঁড়াবে। তোমাদের দেখে রাখলাম, চিনে রাখলাম। মনে রেখ, পাপে বাপ ছাড়েনা।’ 

তাসরিফ খানের এই পোস্ট ও মন্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনেকেই তার বক্তব্যকে সাহসী, সময়োপযোগী ও প্রতিবাদী কণ্ঠ হিসেবে দেখছেন। 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরের এভারকেয়ার হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ২১ বার পেছাল

হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ২১ বার পেছাল

১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করুন

ইনকিলাব মঞ্চের আলটিমেটাম ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করুন

হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে শিকল ভাঙার ডাক

হু ইজ হাদি, নুরের বক্তব্যের প্রতিক্রিয়ায় মাদানি হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে শিকল ভাঙার ডাক

ওসমান হাদির কবর নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী পোস্ট

ওসমান হাদির কবর নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী পোস্ট

ওসমান হাদিকে হুমকি দিয়েছিল জামায়াত, দাবি রাশেদ খাঁনের

ওসমান হাদিকে হুমকি দিয়েছিল জামায়াত, দাবি রাশেদ খাঁনের

ঢাবির হলে হাদির নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

ঢাবির হলে হাদির নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম