Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সুরকার অভিজিৎ মজুমদার মারা গেছেন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম

সুরকার অভিজিৎ মজুমদার মারা গেছেন

প্রয়াত অভিজিৎ মজুমদার। ছবি: সংগৃহীত

Advertisement

না ফেরার দেশে পাড়ি জমালেন উড়িষ্যার প্রখ্যাত সুরকার ও গীতিকার অভিজিৎ মজুমদার। দীর্ঘদিন হাইপারটেনশন, হাইপো-থাইরয়েড এবং ক্রনিক লিভারের মতো শারীরিক জটিলতায় ভোগার পর রোববার (২৫ জানুয়ারি) মারা যান তিনি। গুণী এই সংগীতজ্ঞের মৃত্যুতে রাজ্যটির শোবিজ জগতে শোকের ছায়া নেমে এসেছে। 

জানা গেছে, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন অভিজিৎ। দীর্ঘ কয়েক মাসের চিকিৎসায় কখনো শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, আবার কখনো খারাপের দিকে গেছে। কিন্তু শনিবার (২৪ জানুয়ারি) রাত থেকে তার অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। ফলে তাৎক্ষণিক তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু সোমবার সকালে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিজিৎ। 

তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে- ‘লাভ স্টোরি’, ‘সিস্টার শ্রীদেবী’, ‘গোলমাল লাভ’, ‘মিস্টার মাজনু’, ‘শ্রীমান সুরদাস’ এবং ‘সুন্দরগড় কা সালমান খান’-এর মতো সুপারহিট সিনেমা। এ বছরই তার সুর করা সবশেষ ছবি ‘পাগলু’ মুক্তির কথা রয়েছে। 

অভিজিৎ মজুমদারের মৃত্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) গভীর শোক প্রকাশ করে লেখেন, ‘সিনেমা, সংগীত ও সাংস্কৃতিক ক্ষেত্রে এটি এক অপূরণীয় ক্ষতি।’ ১৯৯১ সালে উড়িষ্যার সংগীত জগতে যাত্রা শুরু করা অভিজিৎ তার দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৭০০-এর বেশি গান লিখেছেন এবং সুর করেছেন। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম