Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘এয়ার ফোর্স ওয়ান’ সিনেমা ৮ বার দেখেছেন তারেক রহমান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম

‘এয়ার ফোর্স ওয়ান’ সিনেমা ৮ বার দেখেছেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন গত বুধবার (২৮ জানুয়ারি) একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে তাকে ‘Bangladesh’s Prodigal Son’ বা ‘বাংলাদেশের প্রত্যাবর্তিত সন্তান’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। 

সাক্ষাৎকারের এক পর্যায়ে এই রাজনীতিক তার পছন্দের একটি হলিউড সিনেমার উক্তি ব্যবহার করেন। আরও জানান যে, তিনি এই ছবিটি মোট ৮ বার দেখেছেন। তার প্রিয় সিনেমাটি হলো ‘এয়ার ফোর্স ওয়ান’। তারেক বলেন, ‘আমি সম্ভবত এটি আটবার দেখেছি!’ 

এই উক্তির মাধ্যমে রাজনীতিতে নিজের অবস্থান ও দৃষ্টিভঙ্গিরও যেন জানান দিলেন দীর্ঘ দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফেরা তারেক রহমান। 

প্রতিবেদনের এক পর্যায়ে উল্লেখ করা হয়, তারেক রহমানকে মৃদুভাষী ও অন্তর্মুখী বলে মনে হয়। লন্ডনে তার প্রিয় বিনোদন ছিল রিচমন্ড পার্কে ঘুরে বেড়ানো, চিন্তায় ডুবে থাকা অথবা ইতিহাসের বই পড়া। 

টাইম ম্যাগাজিনের সেই প্রতিবেদনে আরও বলা হয়, তারেক রহমানকে একজন নীতিনির্ধারক হিসেবে দেখা হয়, যিনি যেকোনো বিষয়ে তথ্য এবং পরিসংখ্যান সংগ্রহ করতে পারেন। নির্বাচনে জয়ী হলে তিনি ১২,০০০ মাইল খাল খনন করতে চান জলস্তর পূরণ করতে, ভূমির অবক্ষয় রোধে বছরে ৫ কোটি গাছ লাগাতে এবং ধোঁয়ায় রাজধানী ঢাকাবাসীকে শ্বাস নিতে সাহায্য করার জন্য ৫০টি নতুন সবুজ উদ্যান গড়ে তোলার পরিকল্পনার রয়েছে তার। 

সাক্ষাৎকারের এক পর্যায়ে তারেক আরেকটি সিনেমার উক্তি ব্যবহার করেন। স্পাইডার ম্যান ছবির সেই উক্তিটি ছিল- ‘মহান শক্তির সঙ্গে মহান দায়িত্ব আসে।’ 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম