Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে কারণে ছেলের ‘বর্ডার ২’ সিনেমা এখনো দেখা হয়নি সুনীলের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম

যে কারণে ছেলের ‘বর্ডার ২’ সিনেমা এখনো দেখা হয়নি সুনীলের

Advertisement

১৯৯৭ সালে ‘বর্ডার’ সিনেমা সাড়া ফেলেছিল বক্স অফিসে। সেই সিনেমায় সেনা জওয়ানের ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা সুনীল শেঠি। দীর্ঘ ২৯ বছর পর ‘বর্ডার ২’ সিনেমায় অভিনয় করলেন তার ছেলে আহান শেঠি। ২০২১ সালে ‘তড়প’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ আহানের। তারপর দীর্ঘদিন কেটে গেছে। পাঁচ বছর পর ছেলের সিনেমা মুক্তি পেল প্রেক্ষাগৃহে। হাতে কাজ ছিল না। ছেলের দ্বিতীয় সিনেমা মুক্তিতে প্রতিজ্ঞাবদ্ধ হলেন সুনীল। ততক্ষণ ছেলের সিনেমা দেখবেন না, যতক্ষণ পর্যন্ত না ৫০০ কোটির অঙ্ক ছুঁতে পারছে।

'বর্ডার ২' সিনেমার প্রিমিয়ারের দিন স্ত্রী মানা, মেয়ে আথিয়া ও জামাই কেএল রাহুল সবাই  সিনেমাটি দেখেন। বাইরে দাঁড়িয়ে ছিলেন সুনীল শেঠি। সাড়ে তিন ঘণ্টার সিনেমা। একবারও ভেতরে যাননি এ বর্ষীয়ান অভিনেতা। তিনি বলেন, এই সিনেমা ৫০০ কোটির অঙ্ক ছুঁলে তবেই দেখতে যাবেন হলে। 

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, প্রথম সপ্তাহে এসে এ সিনেমা ৩০০ কোটি অঙ্ক ছুঁতে পেরেছে। যদিও মুক্তির আগে ভাবা হয়েছিল এ সিনেমা হয়তো ‘ধুরন্ধর’-এর নজির ভাঙতে পারে। অগ্রিম বুকিং দেখেই তেমনটি অনুমান করেন সিনেমা বিশেষজ্ঞরা। কিন্তু সেটা হয়নি। ৫০০ কোটির অঙ্ক ছুঁতে হয়তো সপ্তাহখানেক এখনো অপেক্ষা করতে হতে পারে সুনীল শেঠিকে। যদিও অভিনেতা বলেন, আমি খুশি, ‘ধুরন্ধর’-এর পর একটা সিনেমা যেটি এত ভালো ফল করছে। দর্শকদের ভালোবাসা পাচ্ছে। আহানের জন্য যথেষ্ট প্রশংসা পাচ্ছি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম