Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কঙ্গনার ফিরিয়ে দেওয়া সিনেমায় বিদ্যা বালানের ভাগ্যবদল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম

কঙ্গনার ফিরিয়ে দেওয়া সিনেমায় বিদ্যা বালানের ভাগ্যবদল

Advertisement

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনীনির্ভর 'দ্য ডার্টি পিকচার' সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

২০১১ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সেই সিনেমার কেন্দ্রীয় চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন তিনি। কিন্তু অভিনেত্রী সেই প্রস্তাব পাওয়ার পরও তা প্রত্যাখ্যান করেছিলেন। পরে অভিনেত্রী বিদ্যা বালান সেই চরিত্রে অভিনয় করে রাতারাতি আকাশচুম্বী জনপ্রিয়তা পান।

অভিনয় জীবনে অনেক সময় একটি সঠিক সিদ্ধান্ত বা বড় কোনো সুযোগ হাতছাড়া হওয়া ক্যারিয়ারে নতুন কোনো ঘটনা নয়; এমনটি হয়েই থাকে। যেমন কঙ্গনার ক্ষেত্রে ঘটেছিল। তার ফিরিয়ে দেওয়া কাজ বিদ্যা বালান লুফে নিয়েছিলেন। পরবর্তী সময়ে অভিনেত্রীর ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমায় পরিণত হয়। 

বক্স অফিসেও সিনেমাটি অভাবনীয় সাড়া ফেলেছিল। সেই সময় কেবল ভারতেই এটি ১০৭ কোটি ৬৬ লাখ রুপি আয় করেছিল। এবং বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছিল ১১৬ কোটি ৫৫ লাখ রুপি। ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার মাধ্যমেই বিদ্যা বালান তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় পার করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা রানাউত জানিয়েছিলেন, সেই সিনেমায় অভিনয় না করার জন্য তার কোনো আক্ষেপ নেই। তিনি বলেন, আমি সবসময়ই বলেছি— ‘দ্য ডার্টি পিকচার’ একটি দুর্দান্ত সিনেমা। আমার মনে হয় না যে, আমি বিদ্যা বালানের চেয়ে ভালো অভিনয় করতে পারতাম। অভিনেত্রী বলেন, তবে মাঝে মাঝে মনে হয়, আমি সম্ভবত তখন সেই সিনেমার সম্ভাবনাগুলো পুরোপুরি বুঝতে পারিনি।

উল্লেখ্য, একটি মফস্বল শহরের মেয়ের নায়িকা হওয়ার স্বপ্ন এবং পরবর্তী সময়ে সাহসী অভিনয়ের মাধ্যমে খ্যাতি ও চরম একাকীত্বের কাহিনি নিয়ে নির্মিত হয়েছিল ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমাটি। মিলান লুথরিয়া পরিচালিত ও একতা কাপুর প্রযোজিত এ সিনেমায় বিদ্যা বালান ছাড়াও অভিনয় করেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম