Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

গুঞ্জনকে সত্যি করে প্রেমিককে প্রকাশ্যে আনলেন তৃপ্তি!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:২০ পিএম

গুঞ্জনকে সত্যি করে প্রেমিককে প্রকাশ্যে আনলেন তৃপ্তি!

তৃপ্তি দিমরি ও স্যাম মার্চেন্ট। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির প্রেম জীবন নিয়ে গুঞ্জন বহুদিনের। ২০২২ সাল থেকেই ‘অ্যানিমেল’খ্যাত এই তারকাকে নিয়ে জল্পনা, ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে আছেন এই বলিউড সুন্দরী। যদিও এ নিয়ে কখনোই প্রকাশ্যে কথা বলেননি তিনি। এবার সেই জল্পনাকেই যেন সত্যি প্রমাণ করলেন অভিনেত্রী। 

গেল শুক্রবার (৩০ জানুয়ারি) ছিল এই ব্যবসায়ীর জন্মদিন। পরিবারের সবাইকে নিয়ে ধুমধাম করেই পালিত হয় বিশেষ এই দিনটি। এদিন পরিবারের সকলের সঙ্গে দেখা গিয়েছে তৃপ্তিকেও। সেই ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

সেখানে দেখা যায় বেশ হাসিমুখেই স্যাম মার্চেন্টের জন্মদিন উদযাপন করছেন তৃপ্তি। এদিন তার পরণে ছিল হলুদ শার্ট আর ঢিলেঢালা জিনস। দেখে মনে হচ্ছিল, বলিউড অভিনেত্রী যেন এই পরিবারেরই মেয়ে। সেখানে তাকে সব সময় স্যামের পাশেই দেখা গেছে। কখনো চর্চিত প্রেমিকের জন্মদিনের কেক কাটার সময় হাততালি দিচ্ছেন, কখনো আবার তার পরিবারের সঙ্গে খুনসুটিতে মেতে উঠছেন। 

ভাইরাল এই ভিডিও দেখেই বলিপাড়ার দাবি, বিশেষ দিনে এভাবেই হয়তো দুজনের সম্পর্ক নিয়ে তৈরি হওয়া জল্পনায় সিলমোহর দিলেন তারা! যদিও এখন পর্যন্ত স্যাম বা তৃপ্তি, কেউই সরাসরি বিষয়টি নিয়ে মুখ খোলেননি। স্যামকে শুভেচ্ছা জানিয়ে জন্মদিনের কিছু ছবি সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তৃপ্তি। 

এ থেকেই দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন নেটিজেনরা। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম