Logo
Logo
×

Advertisement

বিনোদন

জ্যাকুলিনকে পেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনতে চান সুকেশ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ পিএম

জ্যাকুলিনকে পেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনতে চান সুকেশ

সুকেশ চন্দ্রশেখর ও জ্যাকলিন ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত

Advertisement

অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও সুকেশ চন্দ্রশেখরের সম্পর্ক নিয়ে বলিউডে জল্পনা বহুদিনের। যদিও তার মন গলাতে একের পর এক উপহার দিয়েও বারবার প্রত্যাখ্যাত হয়েছেন সুকেশ। তবে ভারতীয় গণমাধ্যমের খবর, এবার নাকি অভিনেত্রীকে ৮ হাজার ৩০০ কোটি টাকার উপহার দিতে চলেছেন দেশটির কারাগারে থাকা বিভিন্ন মামলায় অভিযুক্ত এই প্রতারক। 

এর আগেও কখনো পারস্যের বিড়াল, কখনো দামি ঘোড়া, কখনো আঙুর ক্ষেত বা প্রমোদতরী উপহার দিয়ে জ্যাকুলিনকে খুশি করতে প্রচুর অর্থ ব্যয় করেছেন সুকেশ। এতকিছুর পরও নাকি অভিনেত্রীর থেকে কখনো ইতিবাচক সাড়া পাননি। উলটো আদালতে সুকেশের বিরুদ্ধে তাকে অকারণ উত্যক্ত করার অভিযোগ করেছিলেন জ্যাকুলিন। তিনি আরও দাবি করেছিলেন, তিনি নাকি সুকেশের দেওয়া কোনো উপহারই গ্রহণ করেননি। 

এবার খবর রটেছে, ২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত সুকেশ নাকি অভিনেত্রীকে নতুন উপহার দেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছেন। শোনা যাচ্ছে, কারাগারে বসেই চিঠি লিখেছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানাপ্রাপ্ত সংস্থাকে। তিনি ৮ হাজার ৩০০ কোটির বিনিময়ে ওই দলকে কিনে নিতে চান। সবটাই নাকি করছেন ‘প্রেমিকা’ জ্যাকুলিনের জন্য। বেঙ্গালুরুর দলকে তিনি নিজের ‘ঘরের দল’ বলেও উল্লেখ করেন। 

এ খবর ছড়াতেই নতুন করে সংবাদ শিরোনামে উঠে এসেছে সুকেশ-জ্যাকুলিনের সম্পর্ক। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

আরও পড়ুন

পরীর নিরাপত্তাকর্মীদের তাণ্ডবে আহত বিচারপ্রার্থী ও সাংবাদিকরা

পরীর নিরাপত্তাকর্মীদের তাণ্ডবে আহত বিচারপ্রার্থী ও সাংবাদিকরা

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি (ভিডিও)

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি (ভিডিও)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম