Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অনুরাগ ছাড়াও যাদের নাম রয়েছে আলোচিত এপস্টেইন ফাইলসে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম

অনুরাগ ছাড়াও যাদের নাম রয়েছে আলোচিত এপস্টেইন ফাইলসে

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের নথি প্রকাশ হওয়ার পর বিশ্বজুড়ে তোলপাড় চলছে।

Advertisement

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের নথি প্রকাশ হওয়ার পর বিশ্বজুড়ে তোলপাড় চলছে। বহু রথী-মহারথী রাজনীতিবিদ, বুদ্ধিজীবীসহ বলি তারকার জড়িয়ে আছে। বলি পরিচালক অনুরাগ কাশ্যপ ছাড়াও আরও কয়েকজনের নাম এপস্টেইন ফাইলসে, যা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। 

অনুরাগ কাশ্যপের নাম রয়েছে এপস্টেইন ফাইলসে, তাকে ‘বলিউড গাই’ উল্লেখ করা হয়েছে। পরিচালক ইতোমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তবে শুধু অনুরাগ কাশ্যপ একাই নন; আরও আছেন নন্দিতা দাস ও মীরা নায়ার।

অনুরাগ কাশ্যপ বলেন, আমি বুঝতেই পারছি না, কেন আমার নাম এলো। কয়েক মাস আগে একটা আমন্ত্রণপত্র পেয়েছিলাম, সেখানে উত্তরও দিইনি আমি। এ ছাড়া আমি জীবনে কখনো বেইজিং যাইনি। 

এর মধ্যে এপস্টেইন ফাইলস নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কঙ্গনা রানাউতও। তিনি বলেছেন, এপস্টেইন ফাইলস সম্পর্কে পড়া ও জানা সত্যিই খুব বিরক্তিকর। অপরাধ সর্বত্রই হয়। কিন্তু এখানে তো অপরাধকেই আশকারা দেওয়া হয়েছে, যেন এটা কোনো ফ্যাশন।    

তিনি বলেন, ছোটবেলা থেকে যেসব সংগীতশিল্পী, অভিনেতা, তারকা, রাজনীতিবিদ, মডেল, পরিচালকদের ব্যাপারে পড়েছি, তারা কীভাবে অল্পবয়সি নারী ও ছোট ছোট শিশুদের মারত!

এ ঘটনায় সবচেয়ে বেশি আলোচিত নামের মধ্যে মীরা নায়ার অন্যতম। নিউইয়র্কে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরা। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আমেলিয়া’র সাফল্য উদযাপন ঘিরে ছিল সেই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের কথা উল্লেখ করা রয়েছে। তবে সরাসরি কোনো নেতিবাচক বিষয়ের সঙ্গে মীরা নায়ারের নাম উল্লেখ করা হয়নি। তবে মীরা নায়ারের নাম জড়াতেই জোহরান মামদানির বাড়ির সামনে বিক্ষোভ দেখান নিউইর্য়কের বাসিন্দারা।

একইভাবে অভিনেত্রী তথা পরিচালক নন্দিতা দাসের নামও উল্লিখিত রয়েছে এই এপস্টেইন ফাইলসে। কোনো একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকায় নাম জুড়ে গেছে তার এ বিতর্কিত বিষয়ের সঙ্গে। তবে সরাসরি তাকে নিয়ে কোনো বিতর্ক নেই।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম