Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অভিমান করে রাজ চক্রবর্তীকে নিয়ে যা বলেছিলেন খরাজ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম

অভিমান করে রাজ চক্রবর্তীকে নিয়ে যা বলেছিলেন খরাজ

খরাজ মুখোপাধ্যায় ও রাজ চক্রবর্তী। ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় একটা সময় একের পর এক সিনেমায় অভিনয় করে গেছেন। বিরতিহীন এ পথচলায় আজ সময়ের ব্যবধানে ভাটা পড়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে আবার প্রলয় ২ সিনেমা অফিশিয়াল ট্রেলার, যেখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে এ কমেডি অভিনেতাকে।

ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে রাজ চক্রবর্তীর প্রতি পুরনো অভিমানের কথা উঠে আসে। খরাজ মুখোপাধ্যায় বলেন, একবার ফিল্ম ফেস্টিভ্যালে আর্টিস্টদের মিটিংয়ে পরিচালক রাজ চক্রবর্তীর সিনেমায় কাজের অভিজ্ঞতার কথা বলি। সেই সময় আমি বলেছিলাম— রাজ যতদিন পরিচালক ছিলেন, ততদিন আমায় অভিনয়ে নিয়েছিলেন; কিন্তু এখন প্রযোজক হয়ে গেছেন, তাই আর এখন আমায় অভিনয় নেন না। তিনি বলেন, সেই সময় কথাটা আমি অভিমান করেই বলেছিলাম। কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে যে এমন কাণ্ড করে ফেলবে, তা কল্পনাও করতে পারিনি।

খরাজ বলেন, ‘রাজ আমায় ফোন করে বলেন— তোমার জন্য একটা চরিত্র আছে। তোমায় করতে হবে। কিন্তু এটা যে একেবারে প্রতিহিংসার মতো ব্যাপার হবে আমি বুঝতে পারিনি। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে লাফানো-ঝাপানো সবকিছু করতে হয়েছে আমাকে। যদিও সেটা চরিত্রের জন্যই করতে হয়েছে। কারণ আমি একজন পুলিশের চরিত্রে অভিনয় করেছি।

এ অভিনেতা বলেন, এখন পর্যন্ত আমি যত পুলিশের চরিত্রে অভিনয় করেছি, তত বোধহয় এ ইন্ডাস্ট্রিতে অন্য কেউ করেনি। একজন পুলিশও হয়তো ততবার পোশাক পরেননি, যতবার আমি পুলিশের পোশাক পরেছি। তবে অবশ্যই এ চরিত্রে অভিনয় করাটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। এই শরীরে এত কসরত করা অবশ্যই একটা বিরাট ব্যাপার ছিল আমার কাছে।

উল্লেখ্য, খরাজ মুখোপাধ্যায় ছাড়াও এ সিরিজে পুলিশের ভূমিকায় অভিনয় করছেন রোহন ভট্টাচার্য। আগের পর্বের মতো এ পর্বেও স্বমহিমায় থাকছেন পার্থ ভৌমিক। থাকছেন ওম সাহানি থেকে শুরু করে জুন মালিয়া। এ ছাড়া আরও আছেন লোকনাথ দে থেকে শুরু করে অনুজয় ভট্টাচার্য প্রমুখ।

তবে শুধু মারামারি নয়; এ সিরিজে থাকছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একটি আইটেম ড্যান্স। থাকছে সৌরসেনী মৈত্রের শাড়ি পরে অ্যাকশন করে দেখানোর মুহূর্ত। সর্বোপরি থাকছেন শ্বাশত চট্টোপাধ্যায়, যাকে ছাড়া এ সিরিজ অসম্পূর্ণ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম