Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাহরুখের সিনেমায় বিশাল, যা বললেন পরিচালক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম

শাহরুখের সিনেমায় বিশাল, যা বললেন পরিচালক

ফাইল ছবি।

Advertisement

'ও রোমিও'-এর পরিচালক বিশাল ভরদ্বাজ অনেক বলিউড অভিনেতার সঙ্গেই কাজ করেছেন। তবে তিনি এখনো ইন্ডাস্ট্রির 'কিং' শাহরুখ খানের সঙ্গে কোনো কাজ করেননি। বাদশাহর সঙ্গে কাজ করার বিষয়ে বিশাল ভরদ্বাজ বলেন, তিনি ‘ও রোমিও’র সময় শাহরুখ খানকে একটি স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন, ভবিষ্যতে তার সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক বিশাল ভরদ্বাজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, বাদশাহ শাহরুখ খান কি কখনো বিশাল ভরদ্বাজ সিনেমাটিক ইউনিভার্সের অংশ হবেন?—এমন প্রশ্ন শুনে পরিচালক বলেন, ‘আমি মনে করি এটা অবশ্যই হবে। আমি বছরে একাধিকবার শাহরুখ খানের সঙ্গে বিভিন্ন গল্প নিয়ে কথা বলি। ও সবসময় আমার মেসেজের উত্তর দেয়, ও খুব মিষ্টি। ও আমাদের দেশের সবচেয়ে বড় আকর্ষণীয় ব্যক্তি।’

বিশাল ভরদ্বাজ বলেন, সবাই শাহরুখ খানকে ভালোবাসে। এই (ও রোমিও) সিনেমার সময় আমি ওকে একটি স্ক্রিপ্টও পাঠিয়েছিলাম এবং ও সবসময় বলে— এমন একটা ছবি হওয়া উচিত, যা আমরা দুজন একসঙ্গে করব। ঈশ্বরের ইচ্ছায়, এবার সেই অলৌকিক ঘটনা ঘটবে।

প্রসঙ্গত, নির্মাতা বিশাল ভরদ্বাজের সর্বশেষ সিনেমা ‘ও রোমিও’। এ সিনেমাটি ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শহীদ কাপুরের সঙ্গে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, নানা পাটেকার, ফরিদা জালাল, বিক্রান্ত ম্যাসি, তামান্না ভাটিয়া এবং অবিনাশ তিওয়ারি। সিনেমাটির বক্স অফিস ভালোই প্রভাব ফেলেছে। 

এদিকে শাহরুখ খানের 'কিং' পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এ সিনেমাটি চলতি বছরের বড়দিনের আবহে, ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শাহরুখ খান ও সুহানা ছাড়াও এ সিনেমায় অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত এবং আরশাদ ওয়ার্সির মতো অভিনেতাদের দেখা যাবে।

অভিনেতা শাহরুখ খানের কথা বলতে গেলে, ভক্তরা তার 'কিং' সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 'কিং' সিনেমায় বাদশাহকে অ্যাকশন করতে দেখা যাবে। এ সিনেমায় শাহরুখ খানের লুকও দর্শকদের পছন্দ হয়েছে। শাহরুখ খানের সঙ্গে তার মেয়ে সুহানা খানকেও এ সিনেমায় দেখা যাবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম