Logo
Logo
×

Advertisement

বিনোদন

একুশে পদক নিয়ে রিকশা করে ফিরল ওয়ারফেজ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম

একুশে পদক নিয়ে রিকশা করে ফিরল ওয়ারফেজ

ছবি: ইব্রাহিম আহমেদ কমলের ফেসবুক থেকে।

Advertisement

অমর একুশের ভাষা আন্দোলন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দল ওয়ারফেজকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করা হয়।  প্রথমবার একুশে পদক পাওয়ার পর তা নিয়ে রিকশাযোগে ফিরেছেন দলটির সদস্যরা।

ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ফেরার পথে রিকশাচালকসহ ফেসবুকে হাস্যজ্জ্বল ছবি পোস্ট করেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল। ছবিগুলো শেয়ার করে পোস্টের ক্যাপশনে কমল লেখেন, আমরা একুশে পদক গ্রহণ করে রিকশায় ফিরে এলাম।

হেভিমেটাল ব্যান্ড হিসেবে ১৯৮৪ সালে যাত্রা শুরু করে ‘ওয়ারফেজ’। ব্যান্ডটির বর্তমান লাইন আপের দলনেতা ও ড্রামসে টিপু, ভোকালে পলাশ, লিড গিটারে কমল, সামির ও সৌমেন। এদিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা তুলে দেন।

২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, ঊর্ধ্বতন বেসামরিক-সামরিক কর্মকর্তা, বিদেশি আমন্ত্রিত অতিথি, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীসহ দেশবরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমি কবিতার মেয়ে ববিতা, জয়ার স্মৃতিচারণা

আমি কবিতার মেয়ে ববিতা, জয়ার স্মৃতিচারণা

আইয়ুব বাচ্চুকে প্রধানমন্ত্রী পছন্দ করতেন, তার গান শুনতেন: চন্দনা

আইয়ুব বাচ্চুকে প্রধানমন্ত্রী পছন্দ করতেন, তার গান শুনতেন: চন্দনা

আইয়ুব বাচ্চুর একুশে পদক গ্রহণ করলেন তার স্ত্রী চন্দনা

আইয়ুব বাচ্চুর একুশে পদক গ্রহণ করলেন তার স্ত্রী চন্দনা

শিল্প ও সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়

একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিল্প ও সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়

ববিতার হাতে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

ববিতার হাতে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

একুশে পদক পেলেন যারা

একুশে পদক পেলেন যারা

আরও পড়ুন

অমিতাভের জন্মদিনে ঐশ্বরিয়ার বিশেষ শুভেচ্ছা

অমিতাভের জন্মদিনে ঐশ্বরিয়ার বিশেষ শুভেচ্ছা

নতুন গ্ল্যামারাস লুকে সাদিয়া আয়মান

নতুন গ্ল্যামারাস লুকে সাদিয়া আয়মান

‘বার্থডে গার্ল’ সাজে নজর কাড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

‘বার্থডে গার্ল’ সাজে নজর কাড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি

বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম