Logo
Logo
×

Advertisement

বিনোদন

অমিতাভের জন্মদিনে ঐশ্বরিয়ার বিশেষ শুভেচ্ছা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পিএম

অমিতাভের জন্মদিনে ঐশ্বরিয়ার বিশেষ শুভেচ্ছা

Advertisement

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের জন্মদিন উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন তার পুত্রবধূ ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। দাদু অমিতাভের সঙ্গে নাতনি আরাধ্যা বচ্চনের একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। ঐশ্বরিয়ার এই পোস্ট ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ১১ অক্টোবর ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করেন ঐশ্বরিয়া। সেখানে দেখা যায়, অমিতাভ বচ্চনকে জড়িয়ে ধরে আছে তার নাতনি আরাধ্যা। ছবিতে বিগ বির পরনে ছিল ঢিলেঢালা জ্যাকেট ও বিনি টুপি। ছবিটির সঙ্গে শুভেচ্ছাবার্তায় ঐশ্বরিয়া লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয় পা-দাদাজি। তোমার জন্য অনেক ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদ রইল সবসময়।’

বর্তমানে ঐশ্বরিয়া ও অমিতাভকে একসঙ্গে খুব বেশি দেখা না গেলেও বিশেষ উপলক্ষে তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি নজর কাড়ে ভক্তদের। এবারও ঐশ্বরিয়ার এই আন্তরিক বার্তা অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে।

অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড ও দক্ষিণি চলচ্চিত্রজগতের আরও অনেক তারকা। তাদের মধ্যে রয়েছেন সঞ্জয় দত্ত, চিরঞ্জীবী, প্রভাস, অনুপম খের, অজয় দেবগন, ফারাহ খান, কাজল ও শত্রুঘ্ন সিনহাসহ অনেকে।

জন্মদিনের বিশেষ মুহূর্তে নিজের বাড়ি জলসার বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ। এ সময় লাল কুর্তা ও শাল পরে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। প্রিয় অভিনেতাকে একনজর দেখতে বাড়ির বাইরে জড়ো হওয়া অনুরাগীরাও উচ্ছ্বাস প্রকাশ করেন। ভক্তদের তৈরি বিশাল ফুলের মালার সামনে দাঁড়িয়ে জন্মদিনের আনন্দ ভাগ করে নেন বলিউডের এই মহাতারকা।

অন্যদিকে, ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চেও অমিতাভের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ পর্বের। সেখানে উপস্থিত ছিলেন তার ছেলে অভিষেক বচ্চন। এ আয়োজনে অতিথি হিসেবে অংশ নেন মাধুরী দীক্ষিত, আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান। সব মিলিয়ে জন্মদিনটি পরিবার, সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় উদ্‌যাপন করেন বলিউডের শাহেনশাহ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অমিতাভ বচ্চনের জীবনের যত অজানা অধ্যায়

অমিতাভ বচ্চনের জীবনের যত অজানা অধ্যায়

‘কাজরা রে ২.০’ করতে চান অভিষেক, যেভাবে রাজি করাবেন ঐশ্বরিয়া ও বাবাকে

‘কাজরা রে ২.০’ করতে চান অভিষেক, যেভাবে রাজি করাবেন ঐশ্বরিয়া ও বাবাকে

দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন

দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন

যে উপায়ে জয়াকে বিয়ে করতে চেয়েছিলেন অমিতাভ, এত বছর পর ফাঁস করলেন আসল কারণ

যে উপায়ে জয়াকে বিয়ে করতে চেয়েছিলেন অমিতাভ, এত বছর পর ফাঁস করলেন আসল কারণ

আবারও র‍্যাম্পে হাঁটবেন ঐশ্বরিয়া

আবারও র‍্যাম্পে হাঁটবেন ঐশ্বরিয়া

অবসর নিয়ে যা বললেন অমিতাভ বচ্চন

অবসর নিয়ে যা বললেন অমিতাভ বচ্চন

আরও পড়ুন

সালমানের ‘মাতৃভূমি’ সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য ধ্রুব রাঠির

সালমানের ‘মাতৃভূমি’ সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য ধ্রুব রাঠির

অমিতাভের জন্মদিনে ঐশ্বরিয়ার বিশেষ শুভেচ্ছা

অমিতাভের জন্মদিনে ঐশ্বরিয়ার বিশেষ শুভেচ্ছা

নতুন গ্ল্যামারাস লুকে সাদিয়া আয়মান

নতুন গ্ল্যামারাস লুকে সাদিয়া আয়মান

‘বার্থডে গার্ল’ সাজে নজর কাড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

‘বার্থডে গার্ল’ সাজে নজর কাড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম