Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও খুদে ভক্তকে আদর সালমান খানের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও খুদে ভক্তকে আদর সালমান খানের

সালমান খান। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানসহ এ মুহূর্তে অনেক তারকার প্রাণনাশের সংশয় রয়েছে। যেভাবে একের পর এক হুমকির চিঠি এবং ফোন আসছে, তাতে আগামী বেশ কয়েক মাস তারকাদের সমাবেশ এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের তরফ থেকে। যেখানে অতিরিক্ত ভিড় থাকবে, সেখানে তারকাদের না যাওয়ার জন্যই অনুরোধ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। কিন্তু এত কড়া নিরাপত্তা সত্ত্বেও ভাইজানের একটি মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে মন ভালো হয়ে গেল সবার।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে বিমানবন্দরে দেখতে পাওয়া যায় ভাইজানকে। ‘মাতৃভূমি’ সিনেমার প্রচারকাজ সেরে ফিরছিলেন তারা। প্রতিবারের মতো সালমান খানের চারপাশে ছিল কড়া নিরাপত্তা। পাপারাজ্জিরা দূর থেকে ছবি তুলছিলেন। ঠিক যে সময় সালমান ছবি তোলার জন্য পোজ দিয়েছিলেন, ঠিক সেই সময় একটি ছোট্ট ছেলে অভিনেতার কাছে দৌড়ে যায়। আর শিশুটিকে দেখে সালমান খানও না হেসে থাকতে পারে না।

ছেলেটি কাছে আসতেই সালমান তাকে আদর করেন এবং ছেলেটি চুমু খাওয়ার জন্য কাছে আসতেই ভাইজান তার কপালে একটি চুমু এঁকে দেন। খুব স্বাভাবিকভাবেই এমন একটি সুন্দর মুহূর্তে শিশুটিও খুব খুশি ছিল। এরপর সবার দিকে হাত নাড়িয়ে সালমান খান নিজের গাড়ির দিকে রওনা হন।

সামাজিক  মাধ্যমে নেটিজেনদের মাঝে এই মনমুগ্ধকর দৃশ্যটি ভাইরাল হতেই এক নেটিজেন লিখেছেন— সোনালি হৃদয়ের আলফা। আরেক নেটিজেন লিখেছেন— উনি শিশুদের ভীষণ ভালোবাসেন। অন্য আরেক নেটিজেন লিখেছেন— কি নিষ্পাপ একজন মানুষ। ভাবুন তো ওর যদি নিজের সন্তান থাকত কি ভালো হতো।

সম্প্রতি সালমান ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর অতিথি হিসেবে এসেছিলেন। পর্ব চলাকালে অভিনেতা স্বীকার করেন যে, তিনি বাবা হতে চান। বলেন, ‘আমিও কোনো একসময় সন্তান নিতে চাই। এটা সবচেয়ে অসাধারণ একটা ব্যাপার। আপনার যখন সন্তান হয়েছিল, তখন আমি খুব খুশি হয়েছিলাম। তাই আপনি কখনোই বলতে পারবেন না যে, আপনি একা; আপনার দুটি সুন্দর সন্তান আছে।’

উল্লেখ্য, সালমান খান তার আসন্ন ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন। অপূর্ব লাখিয়া পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সালমান খান ও চিত্রাঙ্গদা সিং।

এটি ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘাত থেকে অনুপ্রাণিত সিনেমা। এই যুদ্ধভিত্তিক সিনেমায় সালমান একজন সেনা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন। এ ছাড়া এতে অভিনয় করেছেন জেসন থাম, হীরা সোহাল, অনুপ বিক্রম শাহী, জেইন শ, অভিলাষ চৌধুরী এবং যশপাল শর্মাসহ আরও অনেকে। এ সিনেমাটি আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের সঙ্গে লড়াইয়ে রাজি নন সালমান, জানালেন কারণ

শাহরুখের সঙ্গে লড়াইয়ে রাজি নন সালমান, জানালেন কারণ

সালমানের থেকে বাঁচতে বডিগার্ড রাখেন ঐশ্বরিয়া, ৭ দিন পরই কেন ছেড়ে দেন কাজ?

সালমানের থেকে বাঁচতে বডিগার্ড রাখেন ঐশ্বরিয়া, ৭ দিন পরই কেন ছেড়ে দেন কাজ?

সালমানের থেকে সুরক্ষিত থাকতে বডিগার্ড রাখতে হয়েছিল ঐশ্বরিয়াকে

সালমানের থেকে সুরক্ষিত থাকতে বডিগার্ড রাখতে হয়েছিল ঐশ্বরিয়াকে

সালমানের নতুন গান নিয়ে কটাক্ষ সোনা মহাপাত্রের

সালমানের নতুন গান নিয়ে কটাক্ষ সোনা মহাপাত্রের

সালমান-মাধুরীর সেই সিনেমা নিয়ে স্মৃতিচারণ করলেন পরিচালক সুরজ

সালমান-মাধুরীর সেই সিনেমা নিয়ে স্মৃতিচারণ করলেন পরিচালক সুরজ

বলিউডের আরেক অভিনেতাকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

বলিউডের আরেক অভিনেতাকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

আরও পড়ুন

চমক মিমির বিয়ের মেন্যুতে, কী কী ছিল তালিকায়?

চমক মিমির বিয়ের মেন্যুতে, কী কী ছিল তালিকায়?

প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও খুদে ভক্তকে আদর সালমান খানের

প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও খুদে ভক্তকে আদর সালমান খানের

আসছে ‘ধাড়কান-২’, এবারও থাকছেন কি অক্ষয়, শিল্পা ও সুনীল?

আসছে ‘ধাড়কান-২’, এবারও থাকছেন কি অক্ষয়, শিল্পা ও সুনীল?

৩৫ বছর আগের সেই বন্ধুকে আজও ভোলেননি ঐশ্বরিয়া

৩৫ বছর আগের সেই বন্ধুকে আজও ভোলেননি ঐশ্বরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম