Logo
Logo
×

Advertisement

বিনোদন

আসছে ‘ধাড়কান-২’, এবারও থাকছেন কি অক্ষয়, শিল্পা ও সুনীল?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

আসছে ‘ধাড়কান-২’, এবারও থাকছেন কি অক্ষয়, শিল্পা ও সুনীল?

ছবি: সংগৃহীত

Advertisement

২০০০ সালে মুক্তি পেয়েছিল সিনেমা ‘ধাড়কান’। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন 'খিলাড়ি'খ্যাত অভিনেতা অক্ষয় কুমার, অভিনেত্রী শিল্পা শেঠি ও সুনীল শেঠি। পর্দায় তাদের রসায়ন সিনেমাটিকে স্মরণীয় করে রেখেছে। কারণ কিছু সিনেমা থাকে, যেগুলো শুধু গল্পের জন্য নয়, গান আর সংলাপের কারণেও সিনেমাপ্রেমী দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নেয়। 

সময় পেরিয়ে গেলেও সেসব সিনেমার রেশ যেন কাটেই না! আর তেমনই একটি রোমান্টিক সিনেমা ‘ধাড়কান’। উপমহাদেশের সিনেমাপ্রেমী দর্শকদের কাছেই এ সিনেমাটি আজও যেন নস্টালজিয়ার অংশ। বিশেষ করে এ সিনেমার গানগুলো এখনো দর্শকরা মনে রেখেছেন। 

এবার সেই পুরোনো আবেগ ফিরিয়ে আনার আয়োজন। ২৬ বছর পর নির্মিত হতে পারে এবার দ্বিতীয় কিস্তি। সে সিনেমাই আসার খবর শোনা যাচ্ছে। তবে দ্বিতীয় কিস্তিতে শুধু অভিনেতা সুনীল শেঠির থাকার সম্ভাবনা রয়েছে। তাও আবার ক্যামিও হিসেবে। তার চরিত্রের ধরন কিংবা পর্দায় উপস্থিতির সময় এখনো চূড়ান্ত হয়নি— এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। 

এ সিনেমাটির পরিচালক, অভিনয়শিল্পী ও নির্মাণের সময়সূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সূত্রটির দাবি— ‘ধাড়কান ২’ পরিচালনার দায়িত্ব পেতে পারেন শ্রী নারায়ণ সিং। এর আগে অক্ষয় কুমারকে নিয়ে একাধিক সিনেমা নির্মাণ করেছিলেন এ নির্মাতা। এ ছাড়া বলিউডের কিছু নতুন মুখ ও এক পরিচালকের ছেলের অভিষেক হতে পারে এ সিনেমায়।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ধাড়কান ২’ নির্মাণের বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। তবে নতুন সিনেমাটি আগের গল্পের সরাসরি ধারাবাহিকতা বজায় রাখবে না। প্রেম, সম্পর্ক ও বিচ্ছেদের মতো বিষয়গুলোই নতুন গল্পের মাধ্যমে এবার উঠে আসবে। যেহেতু গল্পে ভিন্নতা থাকবে, তাই পুরোনো অভিনয়শিল্পীরা থাকবেন কিনা, তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। 

‘ধাড়কান' সিনেমাটির গল্প আবর্তিত হয়েছিল অঞ্জলি, দেব ও রামকে ঘিরে। অঞ্জলি ও দেব একে অপরকে ভালোবাসলেও পরিবারের সিদ্ধান্তে রামকে বিয়ে করতে হয় অঞ্জলিকে। কয়েক বছর পর দেবের সঙ্গে আবার দেখা হয় তার। তবে ততদিনে রামের প্রেমে পড়ে গেছেন অঞ্জলি। প্রেম, বিচ্ছেদ ও সম্পর্কের টানাপোড়েনের এই গল্পে অক্ষয়, সুনীল ও শিল্পার অভিনয় দর্শকদের মধ্যে আলাদা আবেদন তৈরি করেছিল। বিশেষ করে ‘ধাড়কান’ সিনেমার জনপ্রিয়তার অন্যতম বড় কারণ ছিল এর গান। 

নাদিম-শ্রাবণের সুরে এবং সমীরের কথায় তৈরি সিনেমাটির গান সেই সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ‘দিল নে ইয়ে কহা হ্যায় দিল সে’, ‘তুম দিল কি ধাড়কান মে’, ‘দুলহে কা সেহরা’ ও ‘না না করতে প্যায়ার’ গানগুলো এখনো শ্রোতাদের কাছে পরিচিত। মুক্তির বছরেই সিনেমাটির গানের অ্যালবামটি ব্যাপক সাফল্য পায়। 

বক্স অফিস ইন্ডিয়ার তথ্যানুযায়ী, অ্যালবামটির প্রায় ৪৫ লাখ কপি বিক্রি হয়েছিল। সে বছর ‘মোহাব্বতে’র পর এটি ছিল দ্বিতীয় সর্বাধিক বিক্রীত অ্যালবাম। বক্স অফিসেও সফল হয়েছিল ‘ধাড়কান’। বিশ্বজুড়ে সেই সময় সিনেমাটির আয় ছিল ২৬ কোটি রুপি।

উল্লেখ্য, ধর্মেশ দর্শন পরিচালিত ‘ধাড়কান' সিনেমাটিতে অক্ষয়, সুনীল, শিল্পা ছাড়াও আরও ছিলেন শর্মিলা ঠাকুর, পারমিত শেঠি, কিরণ কুমার, সুষমা শেঠ ও মনজিত কুল্লার।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাহুবলী ২-কে পেছনে ফেলল রামায়ণ, চূড়ায় পৌঁছাতে বাধা আর ২ সিনেমা

বাহুবলী ২-কে পেছনে ফেলল রামায়ণ, চূড়ায় পৌঁছাতে বাধা আর ২ সিনেমা

সমস্যায় ভুগছিলেন তামান্না?

সমস্যায় ভুগছিলেন তামান্না?

পারিশ্রমিকের দৌড়ে শীর্ষে কোন ৫ বলিউড নায়িকা?

পারিশ্রমিকের দৌড়ে শীর্ষে কোন ৫ বলিউড নায়িকা?

২ কোটির সিনেমার আয় ৪৫২ কোটি, সাফল্যের নেপথ্যে তিন নারী

২ কোটির সিনেমার আয় ৪৫২ কোটি, সাফল্যের নেপথ্যে তিন নারী

কোন নায়িকার আঙুলে রয়েছে সবচেয়ে দামি বিয়ের আংটি, জেনে নিন

কোন নায়িকার আঙুলে রয়েছে সবচেয়ে দামি বিয়ের আংটি, জেনে নিন

‘শাহরুখকে চুপ থাকতে বলেন অনন্ত আম্বানি’,  যা বললেন কিং খানের আইনজীবীরা

‘শাহরুখকে চুপ থাকতে বলেন অনন্ত আম্বানি’, যা বললেন কিং খানের আইনজীবীরা

আরও পড়ুন

চমক মিমির বিয়ের মেন্যুতে, কী কী ছিল তালিকায়?

চমক মিমির বিয়ের মেন্যুতে, কী কী ছিল তালিকায়?

প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও খুদে ভক্তকে আদর সালমান খানের

প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও খুদে ভক্তকে আদর সালমান খানের

আসছে ‘ধাড়কান-২’, এবারও থাকছেন কি অক্ষয়, শিল্পা ও সুনীল?

আসছে ‘ধাড়কান-২’, এবারও থাকছেন কি অক্ষয়, শিল্পা ও সুনীল?

৩৫ বছর আগের সেই বন্ধুকে আজও ভোলেননি ঐশ্বরিয়া

৩৫ বছর আগের সেই বন্ধুকে আজও ভোলেননি ঐশ্বরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম