Logo
Logo
×

Advertisement

বিনোদন

সমস্যায় ভুগছিলেন তামান্না?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম

সমস্যায় ভুগছিলেন তামান্না?

অভিনেত্রী তামান্না ভাটিয়া। ফাইল ছবি

Advertisement

বয়ঃসন্ধিতে মুখে ব্রণ হওয়া খুব অস্বাভাবিক একটি ঘটনা। হরমোন পরিবর্তনের সঙ্গে ত্বকে তেল নিঃসরণের পরিমাণ বাড়ে, বন্ধ হয়ে যায় রোমকূপ, দেখা দেয় ব্রণ। যদিও কৈশোরে মুখে ব্রণ বেরোলে অধিকাংশ ক্ষেত্রেই সেটিকে হরমোনের স্বাভাবিক পরিবর্তন বলে ধরে নেওয়া হয়। কিন্তু সবসময়ে কি তা-ই? বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার অভিজ্ঞতা অন্য কথা বলছে। কখনো কখনো ত্বকের সমস্যার পেছনে লুকিয়ে থাকতে পারে অন্য কোনো শারীরিক কারণ। অভিনেত্রী তামান্না ভাটিয়ার অভিজ্ঞতা অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কৈশোরের ত্বকের সমস্যার কথা জানিয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। মাত্র ১৫ বছর বয়স থেকেই তার মুখে ব্রণ বেরোত। মুখে স্পর্শ করলেই ব্যথা হতো। শুধু তাই নয়, কখনো নাক, কখনো চোয়ালের গড়ন বদলে যাচ্ছে বলেও মনে হতো। প্রথমে তিনি ভেবেছিলেন, বয়ঃসন্ধির হরমোনের পরিবর্তনের কারণেই এমনটি হচ্ছে। 

প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাও করিয়েছিলেন। তাতেও সমস্যার পুরোপুরি সমাধান হচ্ছিল না। পরে জানতে পারেন, আদপে গ্লুটেন ও দুগ্ধজাত খাবার তার সহ্য হয় না। সেই খাবারগুলোর সঙ্গে তার ত্বকের সমস্যার যোগসূত্র থাকতে পারে বলেও বুঝতে পারেন। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার পর নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝতে পারেন তিনি।

গ্লুটেন ও দুধে সমস্যা কেন হয়? জানতে চাইলে অভিনেত্রী বলেন, গম, বার্লি ও রাইয়ের মতো কয়েকটি শস্যে প্রাকৃতিকভাবে পাওয়া যায় গ্লুটেন নামক এক ধরনের প্রোটিন। রুটি, পাউরুটি, পাস্তা, বিস্কুট, কেকসহ নানা খাবারে এ উপাদান থাকে। ময়দা বা আটার সঙ্গে পানি মেশালে যে আঠালো ভাব তৈরি হয়, তার পেছনেও গ্লুটেনের ভূমিকা রয়েছে। কারো কারো শরীর গ্লুটেন ঠিকভাবে সহ্য করতে পারে না। এর লক্ষণগুলো হলো পেটব্যথা, পেটফাঁপা, ডায়ারিয়া, কোষ্ঠকাঠিন্য, মাথাব্যথা, ক্লান্তি এবং কিছু ক্ষেত্রে ত্বকে র্যাশ বা চুলকানি। 

আবার দুধে এক ধরনের প্রাকৃতিক শর্করা বা ল্যাকটোজ থাকে। ক্ষুদ্রান্ত্রে তৈরি হওয়া ল্যাকটোজ নামে উৎসেচক এ শর্করা ভাঙতে সাহায্য করে। শরীরে পর্যাপ্ত ল্যাকটোজ তৈরি না হলে ল্যাকটেজ ঠিকভাবে হজম হয় না। এ সমস্যাকে বলা হয় ‘ল্যাকটোজ ইনটলারেন্স’। 

আবার দুধ খাওয়ার ফলে কারো কারো শরীরে ইনসুলিন-লাইক গ্রোথ ফ্যাক্টর-১ বা আইজিএফ-১ নামক হরমোনের কার্যকলাপ প্রভাবিত হতে পারে। এ উপাদান ত্বকের তেল উৎপাদন বাড়ানোর সঙ্গে যুক্ত। ত্বকে অতিরিক্ত তেল জমলে রোমকূপ বন্ধ হয়ে ব্রণ হওয়ার প্রবণতা বাড়তে পারে।

তবে গ্লুটেন বা দুধ সহ্য না হলেই যে ত্বকে তার প্রভাব পড়বে— এমন কোনো কথা নেই। আবার ব্রণ হলেই যে গ্লুটেন বা দুধ খাওয়ার সম্পর্ক রয়েছে, তাও নয়। ব্রণ হলে চর্মরোগ চিকিৎসকের পরামর্শ নিয়ে কারণ খুঁজে বার করে চিকিৎসা করাতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পারিশ্রমিকের দৌড়ে শীর্ষে কোন ৫ বলিউড নায়িকা?

পারিশ্রমিকের দৌড়ে শীর্ষে কোন ৫ বলিউড নায়িকা?

২ কোটির সিনেমার আয় ৪৫২ কোটি, সাফল্যের নেপথ্যে তিন নারী

২ কোটির সিনেমার আয় ৪৫২ কোটি, সাফল্যের নেপথ্যে তিন নারী

কোন নায়িকার আঙুলে রয়েছে সবচেয়ে দামি বিয়ের আংটি, জেনে নিন

কোন নায়িকার আঙুলে রয়েছে সবচেয়ে দামি বিয়ের আংটি, জেনে নিন

‘শাহরুখকে চুপ থাকতে বলেন অনন্ত আম্বানি’,  যা বললেন কিং খানের আইনজীবীরা

‘শাহরুখকে চুপ থাকতে বলেন অনন্ত আম্বানি’, যা বললেন কিং খানের আইনজীবীরা

‘ওই মেয়েটিকে ভুলতে পারছি না’, ভারতীয় যে অভিনেত্রীর প্রশংসায় টম হ্যাঙ্কস

‘ওই মেয়েটিকে ভুলতে পারছি না’, ভারতীয় যে অভিনেত্রীর প্রশংসায় টম হ্যাঙ্কস

আমি দেখেছি সে কত পরিশ্রমী: দীপিকা প্রসঙ্গে করণ

আমি দেখেছি সে কত পরিশ্রমী: দীপিকা প্রসঙ্গে করণ

আরও পড়ুন

সমস্যায় ভুগছিলেন তামান্না?

সমস্যায় ভুগছিলেন তামান্না?

পারিশ্রমিকের দৌড়ে শীর্ষে কোন ৫ বলিউড নায়িকা?

পারিশ্রমিকের দৌড়ে শীর্ষে কোন ৫ বলিউড নায়িকা?

‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়?

‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়?

মিস ইউনিভার্স সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহি

সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম