Logo
Logo
×

Advertisement

বিনোদন

বলিউডের আরেক অভিনেতাকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম

বলিউডের আরেক অভিনেতাকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

ফাইল ছবি

Advertisement

বলিউড তারকাদের মধ্য থেকে একের পর এক বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে হুমকির অভিযোগ আসে। সালমান খান থেকে হুমকি শুরু হলেও বাবা সিদ্ধিকীর মৃত্যু এই অভিযোগের পরিণতি দেয়। এরপর টাইগার শ্রফের ওপর হামলার পর তালিকায় নাম উঠে এসেছে তুষার কাপুর থেকে আয়ুষ্মান খুরানার।

গত ৪ নভেম্বর প্রথম একটি অডিও ক্লিপের মাধ্যমে খুনের হুমকি দেওয়া হয়েছিল অভিনেতাকে। যে ঘটনায় বেঙ্গালুরুর এক আইটি কর্মীকে গ্রেফতারও করেছে মুম্বাই পুলিশ। প্রথম হুমকির দিন কয়েকের মধ্যেই আবার একটি অডিওবার্তা আসে আয়ুষ্মান খুরানার কাছে। বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসাবে পরিচয় দেওয়া ওই অডিওবার্তায় সরাসরি অভিনেতার উদ্দেশে প্রশ্ন ছোড়া হয়েছে— ‘ওরা আর কতদিন আপনাকে বাঁচাবে?’ 

সূত্রের খবর, ওই অডিওবার্তায় বলা হয়েছে, ‘আমি অনিল পণ্ডিত বলছি— লরেন্স বিষ্ণোইয়ের ছোটভাই। আপনাকে ফোন করেছিলাম, কিন্তু ধরেননি, কেটে দিয়েছেন। তিনি বলেন, 'আমরা শুধু একটি বার্তা পৌঁছে দিতে চাই— দয়া করে আমাদের সঙ্গে কথা বলুন। যদি কোনো বিষয় মেটাতে চান, তবে মেটাতে পারেন। কিন্তু যদি এমন আচরণই বজায় রাখেন, তবে টাইগার শ্রফের সঙ্গে যা ঘটেছিল, আপনার ক্ষেত্রেও তেমন কিছু ঘটবে।’

অনিল পণ্ডিত বলেন, ‘চণ্ডীগড়ে আপনার বাড়ি কোথায়, আর এখানে আপনি কোথায় থাকছেন— সব তথ্যই আমাদের কাছে আছে। আপনার বাইকের নম্বরও আমরা পেয়ে গেছি। আমাদের শুধু একবার আপনার সঙ্গে কথা বলা প্রয়োজন। একবার কথা বলে নিন, আমরা আপনাকে আর বিরক্ত করব না। আপনি যদি কথা বলতে রাজি থাকেন, তবে আমাদের কোনো আপত্তি নেই।’

অডিও ক্লিপ শুনে আয়ুষ্মান খুরানাকে ফোন করার অনুরোধও করা হয়েছে। লরেন্সের ভাই পরিচয় দেওয়া ওই ব্যক্তি আরও বলেন, ‘যদি না করেন, তবে আমরা বুঝে নেব যে আপনি অন্য পথ বেছে নিতে চাইছেন। অর্থাৎ পুলিশের কাছে যেতে চাইছেন। আপনি পুলিশের কাছে যেতেই পারেন, তাতে আমাদের সমস্যা নেই। যারা আপনাকে নিরাপত্তা দিচ্ছে, তারা আপনাকে কদিন রক্ষা করতে পারবে? আমাদের হাত থেকে বাঁচতে আপনার প্রতিদিন ভাগ্য ভালো থাকা প্রয়োজন। তবে আমাদের ভাগ্য শুধু একদিন সহায় হলেই আপনার ক্ষতি করতে পারব। আপনাকে ও আপনার পরিবারের যে কোনো সদস্যকে আমরা শেষ করে দিতে পারি। তাই আমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলাই ভালো। আপনার ফোনের অপেক্ষায় থাকব।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নীতুর বিরুদ্ধে রণবীরের কাছে নালিশ রাহার

নীতুর বিরুদ্ধে রণবীরের কাছে নালিশ রাহার

ক্ষোভ উগরে দিলেন আদনান সামি, কারণ কী?

ক্ষোভ উগরে দিলেন আদনান সামি, কারণ কী?

নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

কে এই সালমানের নতুন নায়িকা? দুই দশকের ক্যারিয়ারে কত সম্পত্তির মালিক তিনি

কে এই সালমানের নতুন নায়িকা? দুই দশকের ক্যারিয়ারে কত সম্পত্তির মালিক তিনি

প্রথম জন্মদিনের পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি

প্রথম জন্মদিনের পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি

মুক্তির প্রথম সপ্তাহেই ৩০০ কোটি রুপি আয় করল ‘রামায়ণ’

মুক্তির প্রথম সপ্তাহেই ৩০০ কোটি রুপি আয় করল ‘রামায়ণ’

আরও পড়ুন

নীতুর বিরুদ্ধে রণবীরের কাছে নালিশ রাহার

নীতুর বিরুদ্ধে রণবীরের কাছে নালিশ রাহার

যুগ যুগ ধরে মিডল ফিঙ্গার যে ইঙ্গিত দিয়ে আসছে, পরীমনি কী বোঝাতে চেয়েছেন?

যুগ যুগ ধরে মিডল ফিঙ্গার যে ইঙ্গিত দিয়ে আসছে, পরীমনি কী বোঝাতে চেয়েছেন?

লোকসানের পরও কেন মেলানিয়াকে নিয়ে নতুন সিরিজ আনছে অ্যামাজন

লোকসানের পরও কেন মেলানিয়াকে নিয়ে নতুন সিরিজ আনছে অ্যামাজন

হঠাৎ বিয়ের সাজে ফারিণ, তাকে ঘিরে তিন তরুণ

হঠাৎ বিয়ের সাজে ফারিণ, তাকে ঘিরে তিন তরুণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম