Logo
Logo
×

Advertisement

বিনোদন

ক্ষোভ উগরে দিলেন আদনান সামি, কারণ কী?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

ক্ষোভ উগরে দিলেন আদনান সামি, কারণ কী?

ফাইল ছবি

Advertisement

বিমানবন্দরের পরিষেবা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বলিউডের সংগীতশিল্পী আদনান সামি। মুম্বাই বিমানবন্দরের টার্মিনাল ২-এ ‘প্রণাম’ কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহার, দায়িত্বে গাফিলতি এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন তিনি। শুধু তাই নয়, ৫ ঘণ্টা বিমান দেরিতে ছাড়ার খবরও নাকি তাকে সময়মতো জানানো হয়নি। 

সামাজিক মাধ্যমে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী আদনান সামি। সেই পোস্টে নিজের ক্ষোভ উগরে দিয়ে আদনান সামি লিখেছেন—এই পরিষেবা চালু হওয়ার প্রথম দিক থেকেই তিনি এর গ্রাহক। ফলে বিমানবন্দরে যাতায়াতের ক্ষেত্রে পরিষেবাটির ওপর তার যথেষ্ট ভরসা ছিল। কিন্তু সাম্প্রতিক অভিজ্ঞতা তাকে হতাশ করেছে। 

তিনি বলেন, বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে এবং তার দলকে স্বাগত জানাতে কোনো কর্মীই উপস্থিত ছিলেন না। অথচ এর আগে তার দলের সঙ্গে যোগাযোগ করে পৌঁছানোর সময় নিশ্চিত করা হয়েছিল।

এ সংগীতশিল্পী বলেন, এয়ার ইন্ডিয়ার ছেড়ে যাওয়া ফ্লাইট পাঁচ ঘণ্টা দেরিতে ছাড়ার কথা ছিল। প্রণাম পরিষেবার কর্মীদের কাছে সেই তথ্য থাকলেও বিমানবন্দরের প্রবেশপথের নিরাপত্তা চেকিং পার হওয়ার পর তাদের বিষয়টি জানানো হয়। আগে জানালে তারা বাড়িতেই আরও কিছুটা সময় কাটাতে পারতেন। এর পরিবর্তে বিমানবন্দরে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাদের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নীতুর বিরুদ্ধে রণবীরের কাছে নালিশ রাহার

নীতুর বিরুদ্ধে রণবীরের কাছে নালিশ রাহার

যুগ যুগ ধরে মিডল ফিঙ্গার যে ইঙ্গিত দিয়ে আসছে, পরীমনি কী বোঝাতে চেয়েছেন?

যুগ যুগ ধরে মিডল ফিঙ্গার যে ইঙ্গিত দিয়ে আসছে, পরীমনি কী বোঝাতে চেয়েছেন?

ভ্রমণপিপাসু প্রভা

ভ্রমণপিপাসু প্রভা

যে কারণে পারশাকে বিয়ে করে গোপন রেখেছিলেন আসাদ নূর

যে কারণে পারশাকে বিয়ে করে গোপন রেখেছিলেন আসাদ নূর

বলিউডের আরেক অভিনেতাকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

বলিউডের আরেক অভিনেতাকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

আরও পড়ুন

নীতুর বিরুদ্ধে রণবীরের কাছে নালিশ রাহার

নীতুর বিরুদ্ধে রণবীরের কাছে নালিশ রাহার

যুগ যুগ ধরে মিডল ফিঙ্গার যে ইঙ্গিত দিয়ে আসছে, পরীমনি কী বোঝাতে চেয়েছেন?

যুগ যুগ ধরে মিডল ফিঙ্গার যে ইঙ্গিত দিয়ে আসছে, পরীমনি কী বোঝাতে চেয়েছেন?

লোকসানের পরও কেন মেলানিয়াকে নিয়ে নতুন সিরিজ আনছে অ্যামাজন

লোকসানের পরও কেন মেলানিয়াকে নিয়ে নতুন সিরিজ আনছে অ্যামাজন

হঠাৎ বিয়ের সাজে ফারিণ, তাকে ঘিরে তিন তরুণ

হঠাৎ বিয়ের সাজে ফারিণ, তাকে ঘিরে তিন তরুণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম