|
ফলো করুন |
|
|---|---|
এবারের দিওয়ালিতে একেবারে অন্য লুকে প্রকাশ্যে এলেন সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুর। পরনে ছিল বেইজ রঙের কাফতান। তবে আকর্ষণের মূলে ছিল মাথার হিরের কলগি। যার সঙ্গে জড়িয়ে প্রায় ২০০ বছরের ইতিহাস।
করিনার মাথায় থাকা হিরের কলগির সঙ্গে জড়িয়ে রয়েছেন শাসক নবাব হামিদুল্লাহ খান। একশো বছরেরও আগে প্রিন্স অফ ওয়েলস এডওয়ার্ডের এইচ ডি ক্যাম্পের দায়িত্বে নাকি ছিলেন হামিদুল্লাহ খান। কথিত আছে, প্রিন্স অফ ওয়েলসের পারিবারিক প্রতীকে ছিল তিনটি পালকের একটি ডিজাইন। তা থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি এই কলগি।
দিওয়ালির রাতে কারিনা যে বেইজ রঙের কাফতানটি পরেছিলেন, তা ডিজাইনার পুণিত বালানার তৈরি। কাফতানটিতে ছিল সূক্ষ্ম রুপোলি সুতোর কাজ। এর পাশাপাশি বলিউড ডিভার গলায় ছিল মানানসই অ্যান্টিক গোল্ড চোকার। সেই সঙ্গে ছিল ভারী চেন ও পান্নার লকেট। আর মাথায় ছিল পাগড়ি, যাতে ছিল সেই অমূল্য হিরের কলগি। চলুন আজ জেনে নেওয়া যাক সেই কলগির খুঁটিনাটি।
কারিনার মাথায় থাকা হিরের কলগির সঙ্গে জড়িয়ে রয়েছেন শাসক নবাব হামিদুল্লাহ খান। ১৯২১-২২ সালে প্রিন্স অফ ওয়েলস এডওয়ার্ডের এইচ ডি ক্যাম্পের দায়িত্বে নাকি ছিলেন হামিদুল্লাহ খান।
কথিত আছে, প্রিন্স অফ ওয়েলসের পারিবারিক প্রতীকে ছিল তিনটি পালকের একটি ডিজাইন। তা থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি এই কলগি। যা পরবর্তীকালে চারটি সারির মুক্ত দিয়ে আটকে দেওয়া হয়। এই কলগিটি বংশপরম্পরায় এসে পৌঁছয় সাইফ আলি খানের হাতে।
