Logo
Logo
×

Advertisement

বিনোদন

ফেসবুকে চমক

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সংগৃহীত ছবি

Advertisement

অভিনয় আর নানা কারণেই আলোচনায় থাকা ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবার খবরের শিরোনাম হয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক কারণে। অভিনয় বা কাজের খবর নয়, তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শোবিজ পাড়ায় শুরু হয়েছে জল্পনা-কল্পনা। 

আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে চমক লিখেছেন, ‘অনেক দিন চুপ ছিলাম। আর না। আজকেই সব সামনে আনব। আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা।’ 

ঠিক কী বিষয় নিয়ে হঠাৎ তার এই নীরবতা ভাঙার ঘোষণা, সে বিষয়ে পোস্টে কোনো স্পষ্ট আভাস দেননি তিনি। 

অভিনেত্রীর এই রহস্যময় বার্তার পর থেকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মনে কৌতূহলের শেষ নেই। সামাজিক মাধ্যমে নানা মুনির নানা মত শোনা যাচ্ছে; কেউ বলছেন হয়তো ব্যক্তিগত সংসার জীবন নিয়ে মুখ খুলবেন চমক। আবার কেউ কমেন্ট বক্সে পরামর্শ দিয়ে লিখছেন—‘যা-ই হোক, বিষয়টি এবার স্পষ্ট করে সামনে আনা উচিত।’ 

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে মূলত আলোচনায় আসেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সাল থেকে নিয়মিত অভিনয় শুরু করে ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’-এর মতো জনপ্রিয় নাটক ও ওয়েব কনটেন্টে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। 

অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও বেশ নজর কেড়েছেন তিনি। সম্প্রতি গায়িকা জিনিয়া জাফরিন লুইপার ‘চুড়ি ছাম ছাম’ শিরোনামের নাচনির্ভর একটি গানে লাল শাড়ি, রেশমি চুড়ি আর ভারী গয়নার চমৎকার লুকে হাজির হয়ে আলো ছড়িয়েছেন এ অভিনেত্রী। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ অভিনেত্রী নীহার, জীবনসঙ্গী কে?

কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ অভিনেত্রী নীহার, জীবনসঙ্গী কে?

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী মাহি

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী মাহি

হঠাৎ লাইভে এসে যা বললেন তানজিন তিশা

হঠাৎ লাইভে এসে যা বললেন তানজিন তিশা

হৃদরোগজনিত জটিলতায় না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী

হৃদরোগজনিত জটিলতায় না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী

পরীমনির পাশে দাঁড়িয়ে এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

পরীমনির পাশে দাঁড়িয়ে এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

জরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে অভিনেত্রীর কাণ্ড

জরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে অভিনেত্রীর কাণ্ড

আরও পড়ুন

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

ফেসবুকে চমক অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

কে এই সালমানের নতুন নায়িকা? দুই দশকের ক্যারিয়ারে কত সম্পত্তির মালিক তিনি

কে এই সালমানের নতুন নায়িকা? দুই দশকের ক্যারিয়ারে কত সম্পত্তির মালিক তিনি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম