Logo
Logo
×

Advertisement

বিনোদন

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

সংগৃহীত ছবি

Advertisement

বিয়ে করেছেন তরুণ সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। গত ২৬ অক্টোবর আকদ সম্পন্ন হওয়ার পর সম্প্রতি বরসহ নিজের কিছু সুন্দর মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। তবে সুখবর দিলেও বরের পরিচয় নিয়ে রাখঢাক রেখেছেন তিনি। 

কনের সাজে তার মুখের হাসি স্পষ্ট থাকলেও পাশে থাকা বরের মুখটি রাখা হয়েছে ফুল দ্বারা সম্পূর্ণ আবৃত। আর এতেই নড়েচড়ে বসেছেন সামাজিক মাধ্যমের স্বঘোষিত ‘গোয়েন্দা’ নেটিজেনরা। 

বরকে লুকিয়ে রাখলেও ভক্ত-অনুরাগীদের কৌতূহলী চোখ ফাঁকি দেওয়া অত সহজ নয়! ফেসবুক ও ইনস্টাগ্রামের বিভিন্ন ছবি এবং তথ্য-উপাত্ত মিলিয়ে নেটিজেনদের একাংশের জোরালো দাবি, আলোচিত ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসাদ নূরকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন পারশা। 

বিশেষ করে বরের গায়ে থাকা একটি বিশেষ ডিজাইনের পাঞ্জাবির সঙ্গে আসাদ নূরের পরিচিত পোশাকের হুবহু মিল খুঁজে পাওয়ার পরই এই গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

পারশার বর হিসেবে নিজের নাম জড়িয়ে আলোচনার ঝড় ওঠার বিষয়টি নজর এড়ায়নি খোদ আসাদ নূরেরও। তবে সরাসরি মুখ না খুলে তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রসাত্মক এক স্ট্যাটাসে লিখেছেন, ‘যার বিয়া তার খবর নাই বাঙ্গুদের ঘুম নাই।’ 

তার এই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা তাদের নানা মত প্রকাশ করতে থাকেন। এক অনুসারী সরাসরি জানতে চান, পাঞ্জাবির এই মিল কি নিছকই কাকতালীয় ঘটনা? জবাবে আসাদ বেশ হাসির ছলে দায় চাপান ব্র্যান্ডের ওপর, ‘দোষ আড়ংয়ের পাঞ্জাবীর।’ 

এদিকে ভক্তদের এই নিখুঁত গোয়েন্দাগিরি আর মজার কাণ্ডকারখানা দারুণভাবে উপভোগ করছেন খোদ পারশা মাহজাবীন নিজেও। রহস্য ভেঙে নিজে সব পরিষ্কার করতে নারাজ তিনি; বরং পুরো বিষয়টি ছেড়ে দিয়েছেন নেটিজেনদের কৌতূহলের ওপরই। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

ফেসবুকে চমক অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

কে এই সালমানের নতুন নায়িকা? দুই দশকের ক্যারিয়ারে কত সম্পত্তির মালিক তিনি

কে এই সালমানের নতুন নায়িকা? দুই দশকের ক্যারিয়ারে কত সম্পত্তির মালিক তিনি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম