মুক্তির প্রথম সপ্তাহেই ৩০০ কোটি রুপি আয় করল ‘রামায়ণ’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত রামায়ণ সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে মুক্তির প্রথম সপ্তাহান্তেই ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে।
সিনেমাটি ৫ নভেম্বর হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে রণবীর কাপুরকে ভগবান রামের চরিত্রে, সাই পল্লবীকে সীতার চরিত্রে এবং যশকে রাবণের চরিত্রে দেখা গেছে। প্রাচীন মহাকাব্য রামায়ণের ওপর নির্মিত দুই পর্বের চলচ্চিত্রের এটি প্রথম কিস্তি।
বক্স অফিসের আয়-সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৩৭৫.৫০ কোটি রুপি আয় করেছে। ভারতের অভ্যন্তরীণ বক্স অফিসে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২১৮.২৫ কোটি রুপি।
সিনেমার গল্পে উঠে এসেছে ভগবান রামের জীবনযাত্রা, তার বনবাস, রাবণের হাতে সীতার অপহরণ এবং এরপর ভালো ও মন্দের শক্তির মধ্যে সংঘটিত যুদ্ধ।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী সংগীত পরিচালক হ্যান্স জিমার এবং এ আর রহমান। অন্যদিকে, অ্যাকশন টিমের দায়িত্বে রয়েছেন টেরি নোটারি ও গাই নরিস।
নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওজ, ডিএনইজি এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সানি দেওল, অনুপম খের, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, আদিনাথ কোঠারে, অরুণ গোভিল, কুণাল কাপুর, ইন্দিরা কৃষ্ণান ও লারা দত্তসহ আরও অনেকে।
সূত্র: দ্য সিয়াসাত ডেইলি
