Logo
Logo
×

Advertisement

বিনোদন

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পরীমনির বিচার দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পরীমনির বিচার দাবি

সংগৃহীত ছবি

Advertisement

সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রাজুর ওপর অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির হামলা ও হেনস্তার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স কাউন্সিল। এ সময় ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া রিপোর্টার ও সাংবাদিকরা অংশ নেন। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিক নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দেশ রূপান্তরের রিপোর্টার ও মাল্টিমিডিয়া রিপোর্টার্স কাউন্সিলের উপদেষ্টা মোহাম্মদ খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র রিপোর্টার আল আমিন এম তাওহীদ। এছাড়া সংগঠনের নেতারা এবং বিভিন্ন গণমাধ্যমের মাল্টিমিডিয়া রিপোর্টাররা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ খোকা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হামলা, হেনস্তা কিংবা ভয়ভীতির শিকার হবেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব। সাংবাদিকদের ওপর হামলা বা হেনস্তার অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে আল আমিন এম তাওহীদ বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ কিংবা দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি রাজুর ওপর হামলা ও হেনস্তার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

সমাবেশ থেকে অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ঘটনার সুষ্ঠু বিচার এবং সাংবাদিক রাজুর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সময় আরও বক্তৃতা দেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি মোহাম্মদ আলী আজগর, সাধারণ সম্পাদক জি এম রাশেদ ও অর্থ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান শেখসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা

গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা

বয়কট ঘোষণা করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমনি

বয়কট ঘোষণা করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমনি

পরীমনি বাদ, দাওয়াত পেতে পারেন অপু কিংবা বুবলী

পরীমনি বাদ, দাওয়াত পেতে পারেন অপু কিংবা বুবলী

পরীমনির বিতর্কিত কর্মকাণ্ড পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক: রিনা খান

পরীমনির বিতর্কিত কর্মকাণ্ড পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক: রিনা খান

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

আরও পড়ুন

মুক্তির প্রথম সপ্তাহেই ৩০০ কোটি রুপি আয় করল ‘রামায়ণ’

মুক্তির প্রথম সপ্তাহেই ৩০০ কোটি রুপি আয় করল ‘রামায়ণ’

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পরীমনির বিচার দাবি

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পরীমনির বিচার দাবি

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম