Logo
Logo
×

Advertisement

বিনোদন

তার বিরুদ্ধে অনেকেই আমাকে নানা কথা বলেছিল: ফারাহ খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

তার বিরুদ্ধে অনেকেই আমাকে নানা কথা বলেছিল: ফারাহ খান

Advertisement

ভারতের অন্যতম জনপ্রিয় ও বহুমুখী প্রতিভাধর সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের প্রতিভায় প্রথম থেকেই আস্থা ছিল বলিউডের কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খানের। কিন্তু বলিউডের অনেকেই সেই সময়ে শ্রেয়াকে দিয়ে বড় সিনেমায় গান গাওয়ানোর পক্ষপাতী ছিলেন না। এমনকি পরিচালক ফারাহ খানকেও অনেকে ফোন করে এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। 

সম্প্রতি এ সংগীতশিল্পীর মুম্বাইয়ের বাড়িতে গিয়ে এমনই এক পুরোনো কাহিনি শোনালেন এ কোরিওগ্রাফার। উঠে এলো ‘ম্যায় হুঁ না’ সিনেমায় তাদের প্রথম কাজের স্মৃতি।

২০০৩ সালে ‘ম্যায় হুঁ না’ সিনেমার গান রেকর্ড করেন শ্রেয়া ঘোষাল। তখন তার বয়স খুবই কম ছিল। ফারাহ খান সেই স্মৃতি হাতড়ে জিজ্ঞাসা করেন— শ্রেয়া, ‘ম্যায় হুঁ না’-র জন্য গান গাইতে যখন এসেছিলে, তখন তোমার বয়স কত ছিল?' এর পরেই আবার কোরিওগ্রাফার বলেন, 'ও তখন একেবারেই নতুন। খুব কমবয়সি প্রতিভা। আমি সিনেমার জন্য একটা নতুন কণ্ঠ চেয়েছিলাম।' 

সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমায় গান গেয়েই পরিচিতি পান সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তারপরেই তাকে ‘ম্যায় হুঁ না’-তে গাওয়ার সুযোগ দেন ফারাহ খান। সিনেমার সেটে প্রথম দিনের অভিজ্ঞতার কথাও শেয়ার করে নেন গায়িকা। শ্রেয়া বলেন, 'প্রথমবার দেখেছিলাম, শুটিংয়ের জায়গায় এত রকম খাবারের আয়োজন করা হয়।'

শ্রেয়ার গলায় গান শুনে ফারাহ এতটাই মুগ্ধ হন যে, তাকে উপহারও দেন। তবে এই কিশোরী গায়িকাকে সিনেমায় নেওয়ার নেপথ্যে সুরকার অনু মালিকের বড় ভূমিকা ছিল। অনুই তাকে শ্রেয়ার কথা বলেছিলেন। ফারাহ খান বলেন, 'অনু বলেছিল— এই মেয়েটিকে নাও। অসাধারণ গান গায়।'

তবে শ্রেয়া ঘোষালকে নিয়ে প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন ফারাহ খানও। কারণ ‘তুম হে জো ম্যায়নে দেখা’ গানটি ছিল বেশ আবেদনময়। সেই সময়ে শ্রেয়ার বয়স মাত্র ১৭ কিংবা ১৮ বছর। এ কোরিওগ্রাফার বলেন, 'আমি ভাবছিলাম, ও কীভাবে এই গান গাইবে! এই গানটা তো অনেকটা সুনিধি চৌহানের ধরনের। কিন্তু তুমি দারুণ গেয়েছিলে।'

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন ভারতে থাকছেন জানালেন নোরা ফাতেহি

কেন ভারতে থাকছেন জানালেন নোরা ফাতেহি

জামাইকে দেখে কেঁদে ফেললেন মহেশ ভাট, কিন্তু কেন?

জামাইকে দেখে কেঁদে ফেললেন মহেশ ভাট, কিন্তু কেন?

২৪ বছরের দাম্পত্যে ইতি, অবশেষে মুখ খুললেন আশীষ বিদ্যার্থী

২৪ বছরের দাম্পত্যে ইতি, অবশেষে মুখ খুললেন আশীষ বিদ্যার্থী

সন্তানরা বলিউডে আসুক চান না করণ জোহর

সন্তানরা বলিউডে আসুক চান না করণ জোহর

প্রকাশ পেল ‘মাতৃভূমি’ মুক্তির তারিখ, বিলম্বের কারণ জানালেন সালমান

প্রকাশ পেল ‘মাতৃভূমি’ মুক্তির তারিখ, বিলম্বের কারণ জানালেন সালমান

ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হয়ে পালাতে হয়েছিল অমিতাভকে

ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হয়ে পালাতে হয়েছিল অমিতাভকে

আরও পড়ুন

তার বিরুদ্ধে অনেকেই আমাকে নানা কথা বলেছিল: ফারাহ খান

তার বিরুদ্ধে অনেকেই আমাকে নানা কথা বলেছিল: ফারাহ খান

কেন ভারতে থাকছেন জানালেন নোরা ফাতেহি

কেন ভারতে থাকছেন জানালেন নোরা ফাতেহি

বেগানা নারীর কুদৃষ্টি থেকে বাঁচতে বরের চেহারা গোপন রাখা: পারশা মাহজাবীন

বেগানা নারীর কুদৃষ্টি থেকে বাঁচতে বরের চেহারা গোপন রাখা: পারশা মাহজাবীন

জামাইকে দেখে কেঁদে ফেললেন মহেশ ভাট, কিন্তু কেন?

জামাইকে দেখে কেঁদে ফেললেন মহেশ ভাট, কিন্তু কেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম