Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রেখা-জয়া নয়, কলকাতার যে সুন্দরীর প্রেমে হাবুডুবু খান অমিতাভ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ পিএম

রেখা-জয়া নয়, কলকাতার যে সুন্দরীর প্রেমে হাবুডুবু খান অমিতাভ

ছবি: সংগৃহীত

Advertisement

একটা সময় বলিপাড়ায় শাহেনশাহ অমিতাভ বচ্চন, অভিনেত্রী রেখা ও জয়াকে নিয়ে চর্চার কোনো অন্ত ছিল না। আপনি জানেন কি, বিগবির প্রথম প্রেম রেখা কিংবা জয়া ছিল না? ছিল একজন বাঙালি তরুণী। কলকাতায় চাকরি করার সময়, যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অমিতাভ বচ্চন। 

সম্প্রতি মেরি সোহেলি নামে একটি পডকাস্টে বিখ্যাত লেখক ও চলচ্চিত্র ইতিহাসবিদ হানিফ জাভেরি অমিতাভ বচ্চনের প্রথম বান্ধবীর কথা উল্লেখ করেন। সেই তরুণীর নাম ছিল মায়া।

এই বাঙালি তরুণী মায়া ব্রিটিশ এয়ারওয়েজে কর্মরত ছিলেন। কলকাতায় চাকরিসূত্রে থাকাকালীন অমিতাভ প্রেম পড়েন তরুণীর। একে-অপরের প্রেমে পাগল ছিলেন তারা।

জানা গেছে, অমিতাভ যখন তার সিনেমার ক্যারিয়ার গড়তে মুম্বাই চলে আসেন, ঠিক সেই সময় তিনি তার নিজের কাকার সঙ্গে থাকতেন। আর এ সময় নাকি মায়াও মাঝেমধ্যেই নিজের মনের মানুষের সঙ্গে দেখা করতে আসতেন মায়ানগরীতে। আর তাতে বেশ ভয় পেয়েছিলেন অমিতাভ বচ্চন। কারণ তিনি অনুভব করছিলেন যে, তার কাকা মায়ার আগমন পছন্দ করছেন না।

অমিতাভের মনে ভয় ছিল, মা তেজি বচ্চন মায়ার কথা জানতে পারলেও সমস্যা হতে পারে। প্রকাশ্যে নাকি অমিতাভের সঙ্গে ছিনালি করতেন মায়া, যা অস্বস্তিতে ফেলত অভিনেতাকে। এরপরই অভিনেতা শরণাপন্ন হন মেহমুদের ভাই আনোয়ার আলীর। নিজের উদ্বেগের কথা প্রকাশও করেন তিনি। 

আনোয়ারই নাকি অমিতাভকে পরামর্শ দিয়েছিলেন যে, ‘তুমি মায়ার সঙ্গে তোমার গোটা জীবন কাটাতে পারবে না। বচ্চন পরিবারে তার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে এবং তুমি যত এগোবে, ততই আরও সমস্যা তৈরি হবে। এরপরই সেই সম্পর্ক ভেঙে দেন অমিতাভ বচ্চন।

১৯৭০ সালে পুনে ফিল্ম ইনস্টিটিউটে জয়া ভাদুড়ির সঙ্গে প্রথম দেখা অমিতাভ বচ্চনের। সেই সময় জয়া তারকাখ্যাতি পেয়েছেন, বলিউড ক্যারিয়ারও বেশ দাঁড়িয়ে গেছে। তবে তাতে আটকায়নি প্রেম।

অমিতাভ আর জয়ার বিয়ে ছিল— চট মঙ্গনি, পট বিহা। এর কারণও বেশ মজার। অমিতাভ ও জয়া তাদের 'জাঞ্জির' সিনেমার সাফল্য উদযাপন করতে বন্ধুদের সঙ্গে লন্ডনে যেতে চেয়েছিলেন। কিন্তু বিগবির বাবা হরিবংশ রাই বচ্চন দুজনকে বিয়ের আগে একসঙ্গে ছাড়তে সম্মত ছিলেন না। তাই যেদিন বিয়ে করেন, সেদিনের রাতের ফ্লাইটেই লন্ডনে যান। ১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেছিলেন অমিতাভ ও জয়া বচ্চন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম