Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অস্কারের মঞ্চে যেটা ঘটল তা লজ্জাজনক : হেমা মালিনী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১০:৩৫ এএম

অস্কারের মঞ্চে যেটা ঘটল তা লজ্জাজনক : হেমা মালিনী

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী । ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ‘অস্কার’ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অস্কার কর্তৃপক্ষের ওয়েবসাইটে ‘প্রয়াতদের স্মরণ’ তালিকায় বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র-র নাম থাকলেও মূল সম্প্রচারে তাকে উপেক্ষা করা হয়েছে।

এ ঘটনায় ভক্তদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার স্ত্রী ও বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী। সম্প্রতি অনুষ্ঠিত অস্কারের সরাসরি অনুষ্ঠানে প্রয়াত শিল্পীদের স্মরণ করা হলেও সেখানে ভারতের ‘হিম্যান’ খ্যাত ধর্মেন্দ্রর নাম উল্লেখ করা হয়নি।

অথচ এর আগে ৭৮তম ব্রিটিশ চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে যথাযথ সম্মানের সঙ্গে তাকে স্মরণ করা হয়েছিল। অস্কারের এমন আচরণকে অনেকেই বৈষম্যমূলক হিসাবে দেখছেন।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে হেমা মালিনী বলেন, ‘অস্কারের মঞ্চে যেটা ঘটল তা অত্যন্ত লজ্জাজনক।’     

তিনি আরও বলেন, ‘অস্কারের মঞ্চে ধর্মেন্দ্রর সঙ্গে কী করা হলো, সেসব নিয়ে আমি মোটেও ভাবি না। তিনি তার জীবদ্দশায় কখনও খুব বেশি পুরস্কার পাননি। তাহলে আজ কেন আমি অস্কারকে বিশেষ গুরুত্ব দেব?’

পুরস্কার নিয়ে রাজনীতি বা বঞ্চনার প্রসঙ্গে ‘ড্রিম গার্ল’ খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমরা দু’জনেই আমাদের দেশে যে পরিমাণ ভালোবাসা ও সম্মান পেয়েছি, তাতেই অনেক খুশি। তবে এটা সত্যি যে, কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রাপ্তি থেকে আমরা বরাবরই বঞ্চিত হয়েছি।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম