Logo
Logo
×

Advertisement

বিনোদন

মোশাররফ করিমের ঈদের নাটক ‘কিপ্টে কারে কয়’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৬ পিএম

মোশাররফ করিমের ঈদের নাটক ‘কিপ্টে কারে কয়’

Advertisement

বিনোদন জগতের ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার ঈদের নাটকে অভিনয় করেছেন ‘কিপ্টে কারে কয়’।

এ নাটকের মাধ্যমে অভিনেতা বুঝিয়ে দিয়েছেন—কিপ্টেমি কত প্রকার ও কী কী। সেই সঙ্গে উদাহরণসহ বুঝিয়ে দিয়েছেন তিনি। ‘কিপ্টে কারে কয়’ শিরোনামের এ নাটকটি দর্শকদের দেখতে চোখ রাখতে হবে দীপ্ত টিভিতে। 

‘কিপ্টে কারে কয়’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রোবেনা রেজা জুঁই, শামীম জামান ও তাবাসসুম মিথিলা প্রমুখ। 

এ নাটকটি নির্মাণ করেছেন শামীম জামান। নাটকে তাকে দেখা যাবে বাড়িওয়ালার ছেলের চরিত্রে। অন্যদিকে ভাড়াটিয়ার চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। 

‘কিপ্টে কারে কয়’ নাটকটি প্রসঙ্গে নির্মাতা শামীম জামান বলেছেন, আমি অভিনেতা হলেও নির্মাতা হিসাবেও আমাকে কিছু কিছু নাটক নির্মাণ করতে হয়। এবারের ঈদেও তাই করেছি। তিনি বলেন, এবার 'কিপ্টে কারে কয়' নাটকে মোশাররফ করিম ও জুঁইয়ের অভিনয় দর্শককে মুগ্ধ করবে বলেই আমার বিশ্বাস।’ 

এদিকে শামীম জামান শিগগির নির্মাণ করতে যাচ্ছেন আহমেদ শাহাবুদ্দিনের রচনায় নতুন ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। এতে অভিনয় করবেন মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে চান জয়া

মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে চান জয়া

বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’

বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

সিডনির রাস্তায় শাবনূর-রবি চৌধুরী

সিডনির রাস্তায় শাবনূর-রবি চৌধুরী

বড় পর্দায় কবে ফিরবেন ফারিণ?

বড় পর্দায় কবে ফিরবেন ফারিণ?

তার জন্য কত রাত জেগেছি, কত কেঁদেছি: পরীমনি

তার জন্য কত রাত জেগেছি, কত কেঁদেছি: পরীমনি

আরও পড়ুন

কেন ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিল মোদি সরকার

কেন ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিল মোদি সরকার

মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে চান জয়া

মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে চান জয়া

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

‘বাপ তো বাপই’ বাবার জন্মদিনে সালমান

‘বাপ তো বাপই’ বাবার জন্মদিনে সালমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম