Logo
Logo
×

Advertisement

বিনোদন

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:২৯ পিএম

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান। ফাইল ছবি

Advertisement

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। আজ (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষে নিঃশ্বাস ত্যাগ করেন। 

অভিনেত্রী নাসিমা খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা সনি রহমান। 

নাসিমা খান বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের একজন। ষাটের দশকে রুপালি পর্দায় নিজের যাত্রা শুরু করা এই অভিনেত্রী বাংলা ও উর্দু—দুই ভাষার চলচ্চিত্রেই অভিনয় করেছেন। 

১৯৪৪ সালের ৬ আগস্ট পুরাণ ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন তিনি। তার পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল গ্রামের উকিলবাড়ি। তার বাবা মোহাম্মদ মাসুদ খান। দাদা খান বাহাদুর আবদুল জলিল ব্রিটিশ ভারতের ঢাকার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। ১৯৪০-এর দশকে লালবাগে বাড়ি করে সেখানেই বসবাস শুরু করে তাদের পরিবার।

নাসিমা খানের চলচ্চিত্রে আসার পেছনে অভিনেতা আনিসের ভূমিকা ছিল। তখন ঢাকার চলচ্চিত্রে সুলতানা জামান, রওশন আরা, সুমিতা দেবী ও চিত্রা সিনহার মতো অভিনেত্রীরা পরিচিত মুখ। 

১৯৫৯ সালে এ জে কারদার পরিচালিত ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নাসিমা খানের। ঢাকার দ্বিতীয় সবাক চলচ্চিত্র হিসেবে পরিচিত এই সিনেমায় সহনায়িকাদের একজন ছিলেন তিনি। সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনেও পুরস্কার অর্জন করে। একই বছর বেবী ইসলাম পরিচালিত উর্দু চলচ্চিত্র ‘তানহা’য় অভিনয়ের সুযোগ পান তিনি। এতে তার সহশিল্পী ছিলেন শবনম, সুমিতা দেবী ও লাহোরের অভিনেত্রী শামীম আরা।

১৯৬১ সালে মুক্তি পাওয়া ‘যে নদী মরু পথে’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন নাসিমা খান। এতে তার বিপরীতে অভিনয় করেন আনিস। এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে নিজের পরিচিতি বাড়ান তিনি।

নাসিমা খানের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সূর্যস্নান’, ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’, ‘আপন দুলাল’, ‘উলঝন’, ‘ম্যায় ভি ইনসান হু’, ‘দুই ভাই’, ‘গৌরী’, ‘আমার বৌ’ ও ‘ঢেউয়ের পরে ঢেউ’।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদে‌শির প‌রিচয় মিলেছে

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদে‌শির প‌রিচয় মিলেছে

উত্তাল মণিপুরে নিহত ৫, পুড়ল ৩০ বাড়ি-দোকান

উত্তাল মণিপুরে নিহত ৫, পুড়ল ৩০ বাড়ি-দোকান

তাজমীন হত্যাকাণ্ড: এবার আলোচনায় কক্সবাজারের রাজু চৌধুরী

তাজমীন হত্যাকাণ্ড: এবার আলোচনায় কক্সবাজারের রাজু চৌধুরী

সিডনির রাস্তায় শাবনূর-রবি চৌধুরী

সিডনির রাস্তায় শাবনূর-রবি চৌধুরী

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

আরও পড়ুন

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

আন্দোলন নিয়ে কঙ্গনা, ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’

আন্দোলন নিয়ে কঙ্গনা, ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’

অমিতাভ বচ্চনের জীবনের যত অজানা অধ্যায়

অমিতাভ বচ্চনের জীবনের যত অজানা অধ্যায়

‘জেলার ২’-তে তামান্নার সঙ্গে গান করতে চেয়েছিলেন রজনীকান্ত, বাদ দিলেন পরিচালক

‘জেলার ২’-তে তামান্নার সঙ্গে গান করতে চেয়েছিলেন রজনীকান্ত, বাদ দিলেন পরিচালক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম