Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পিএম

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

নিহত গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। ছবি: সংগৃহীত

Advertisement

আত্মগোপনে থাকা অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মাহবুব আলী খান।

তার বড় ভাই সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিল খান বলেন, শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

রোববার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। 

পূর্ব পাকিস্তান ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করা মাহবুব আলী খান পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের ১ ডিসেম্বর তিনি সভাপতি নির্বাচিত হন।

২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন এই আওয়ামী লীগ নেতা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদে‌শির প‌রিচয় মিলেছে

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদে‌শির প‌রিচয় মিলেছে

উত্তাল মণিপুরে নিহত ৫, পুড়ল ৩০ বাড়ি-দোকান

উত্তাল মণিপুরে নিহত ৫, পুড়ল ৩০ বাড়ি-দোকান

তাজমীন হত্যাকাণ্ড: এবার আলোচনায় কক্সবাজারের রাজু চৌধুরী

তাজমীন হত্যাকাণ্ড: এবার আলোচনায় কক্সবাজারের রাজু চৌধুরী

মাছ চাষে লিজ নিয়ে ভরাট করে দোকান বাণিজ্য

নন্দনগাছীতে রেলের ৩০ একর ভূমি মাছ চাষে লিজ নিয়ে ভরাট করে দোকান বাণিজ্য

জুনিয়রকে গালিগালাজের অভিযোগ, গোবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে মারধর

জুনিয়রকে গালিগালাজের অভিযোগ, গোবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে মারধর

আরও পড়ুন

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে: মামুনুল হক

সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে: মামুনুল হক

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম