Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘জেলার ২’-তে তামান্নার সঙ্গে গান করতে চেয়েছিলেন রজনীকান্ত, বাদ দিলেন পরিচালক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম

‘জেলার ২’-তে তামান্নার সঙ্গে গান করতে চেয়েছিলেন রজনীকান্ত, বাদ দিলেন পরিচালক

Advertisement

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের ইচ্ছা ছিল, ‘জেলার ২’ ছবিতে তামান্না ভাটিয়ার সঙ্গে একটি গানে পারফর্ম করবেন। এ বিষয়ে ছবির পরিচালক নেলসন দিলীপকুমারকে অনুরোধও জানিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তাবে সম্মতি দেননি পরিচালক। ছবির প্রচারে এসে নিজেই এ কথা জানিয়েছেন রজনীকান্ত।

অভিনেতার কথায়, ‘জেলার ২’-তে যে বিষয়টির অভাব রয়েছে, তা হলো তামান্নার উপস্থিতি। তার এই মন্তব্য ঘিরে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ ছবিতে অতিথিশিল্পী হিসেবে হাজির হয়েছিলেন তামান্না ভাটিয়া। ছবির ‘কাভালা’ গানটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গানটির সঙ্গে তামান্নার নাচ এবং হুক স্টেপ দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছিল। সেই সাফল্যের কথা মাথায় রেখেই সিকুয়েলেও তামান্নার সঙ্গে একটি গানে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন রজনীকান্ত।

তবে পরিচালকের যুক্তি ছিল, অভিনেতার পছন্দ হলেই ছবিতে নতুন করে একটি গান যুক্ত করা সম্ভব নয়। নেলসন তাকে জানিয়েছিলেন, শুধু তার ভালো লাগার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া যায় না।

এ প্রসঙ্গে রজনীকান্ত মজার ছলে বলেন, তামান্নাকে পছন্দ করেন, এমন কথা তিনি বলেননি। নিজের ইচ্ছামতো সব সিদ্ধান্ত নিলে এত দিনে হয়ত তার গুরুত্ব কমে যেত এবং তাকে বেঙ্গালুরুতে ফিরে যেতে হতো। দর্শকের পছন্দকে গুরুত্ব দেন বলেই তিনি এখনও এই জায়গায় রয়েছেন বলেও মন্তব্য করেন অভিনেতা।

‘জেলার ২’-তে আবারও টাইগার মুথুভেল পাণ্ডিয়ান চরিত্রে পর্দায় ফিরছেন রজনীকান্ত। ছবিতে তার সঙ্গে থাকছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, মির্না ও ঋত্বিক। আগের ছবিতে অভিনয় করা এই শিল্পীদের পাশাপাশি সিকুয়েলটিতে নতুন মুখ হিসেবেও দেখা যাবে এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরজ ভেঞ্জারামুডু, বিদ্যা বালন, আন্না রাজন ও যতীন সারনাকে।

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘জেলার ২’-এর। ছবিটির অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ার কথা ১১ অক্টোবর থেকে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘জেলার ২’-তে তামান্নার সঙ্গে গান করতে চেয়েছিলেন রজনীকান্ত, বাদ দিলেন পরিচালক

‘জেলার ২’-তে তামান্নার সঙ্গে গান করতে চেয়েছিলেন রজনীকান্ত, বাদ দিলেন পরিচালক

বিলাসবহুল গাড়ির সংগ্রহে রণবীরের নতুন চমক বিএমডব্লিউ আই৭

বিলাসবহুল গাড়ির সংগ্রহে রণবীরের নতুন চমক বিএমডব্লিউ আই৭

সড়ক দুর্ঘটনা নিয়ে মশকরা, সমালোচনায় তানজিন তিশা

সড়ক দুর্ঘটনা নিয়ে মশকরা, সমালোচনায় তানজিন তিশা

পর্দায় অন্তরঙ্গ দৃশ্য দেখে সিডনির পরিবারের সদস্যদের যে প্রতিক্রিয়া ছিল

পর্দায় অন্তরঙ্গ দৃশ্য দেখে সিডনির পরিবারের সদস্যদের যে প্রতিক্রিয়া ছিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম