Logo
Logo
×

Advertisement

বিনোদন

মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে চান জয়া

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫২ এএম

মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে চান জয়া

মোশাররফ করিম ও জয়া আহসান। ফাইল ছবি

Advertisement

দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মোশাররফ করিম ও জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলার সিনেমাতেও হরহামেশাই কাজ করে থাকেন তারা। তবে দুজনকে একসঙ্গে পর্দায় তেমন একটা কাজ করতে দেখা যায়নি। 

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে মোশাররফ করিমকে প্রশংসায় ভাসিয়েছেন জয়া আহসান। মোশাররফ করিমের অভিনয়ে মুগ্ধ এই অভিনেত্রীর ভাষ্য—‘মোশাররফ করিম একজন ম্যাজিশিয়ান।’ 

অভিনেতার সঙ্গে সামনে কাজ করতে চান জানিয়ে জয়া আহসান বলেন, ‘মোশাররফ করিম একজন ম্যাজিশিয়ান। কিন্তু উনার সঙ্গে আমার সরাসরি অভিনয় খুব কম হয়েছে। আশা করি, পরিচালকরা আমার কথাগুলো শুনবেন। আমি চাই, উনার সঙ্গে আমার কাজ হোক, নিশ্চয়ই উনিও তাই চান। কিন্তু হয়ে ওঠেনি।’ 

গুণী এই অভিনেতা তার ভীষণ পছন্দের জানিয়ে জয়া বলেন, ‘আমরা একসঙ্গে একটা টেলিভিশন নাটক করেছিলাম। সেটাই এখন সারাক্ষণ অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখি। মোশাররফ করিম ভীষণ গুণী অভিনেতা, উনি আমার ভীষণ পছন্দের।’ 

উল্লেখ্য, ২০১১ সালে ঈদুল ফিতরে প্রচারিত ‘ঈদের ডায়েরি’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন মোশাররফ করিম ও জয়া আহসান। এর পরিচালক ছিলেন ইশতিয়াক আহমেদ রুমেল। 

প্রচারের পর নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এটি এখনো ইউটিউবে দেখা যাচ্ছে। নাটকটি দেখে এখনো নেটিজেনরা তাদের প্রশংসায় ভাসান। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে’

‘সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে’

পাঁচ বছর পর আবারও একসঙ্গে মোশাররফ করিম ও ফারুক আহমেদ

পাঁচ বছর পর আবারও একসঙ্গে মোশাররফ করিম ও ফারুক আহমেদ

হাসতে অন্তত প্ল্যান করতে হয় না: জয়া আহসান

হাসতে অন্তত প্ল্যান করতে হয় না: জয়া আহসান

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তিশা

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তিশা

‘আমার বাবা সব জানে’—শবনম ফারিয়ার আবেগঘন পোস্ট

‘আমার বাবা সব জানে’—শবনম ফারিয়ার আবেগঘন পোস্ট

কলকাতায় সম্মানিত জয়া আহসান

কলকাতায় সম্মানিত জয়া আহসান

আরও পড়ুন

মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে চান জয়া

মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে চান জয়া

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

‘বাপ তো বাপই’ বাবার জন্মদিনে সালমান

‘বাপ তো বাপই’ বাবার জন্মদিনে সালমান

স্ত্রীকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন বিজয়

স্ত্রীকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন বিজয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম